খবরদারীর প্রত্যাশা
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমি চাই একজন আমার কেউ গাইড হোক
আমার সব সময় কিছু খবরদারী করুক ।
আমি ভাত খেলাম কিনা , আমি স্নান করলাম কিনা ।
আমার কোন কিছু লাগবে কিনা ।
সারারাত আমি ঘুমাই না ।
চোখ'টা অনবরত লাল থাকে , চোখের নীচে
কালচে সুরমা পড়ার মতো দাগ পড়েছে ।
আমি চাই আমার অন্য কিছু খবর না নিলেও
অন্তত ঘুমের ব্যাপারে একটু সক্রিয় হোক ।
আমার প্রতি রাত অন্তত সাত ঘন্টা ঘুমের প্রয়োজন ।
আমাকে ঘুমের জন্য আমাকে যা ইচ্ছা তাই বলুক ।
আমি অনেক অনেক খুশি হতাম ।
আমার একজন গাইড ভীষণ প্রয়োজন ...
আমার আর একদম ভালো লাগে না রাত জাগা
ডাহুক পাখির মতো করুণ হয়ে থাকা ।
আমার জীবনের সব রোজগার
প্রতি মাসে তার হাতে গুনে গুনে সব তুলে দিবো ...
বিনিময়ে আমার চাওয়া আমার জীবনের
এইটুক খবরদারী ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026