আত্মহত্যা
- বেঞ্জিন বেঞ্জয়েট

ভালবাসিলে পাগল হয় মানুষ অধিক বদ্ধপাগল ,
পাগলের কাছে হতে হয় তাকে অধম এক ছাগল ।
ছাগলের কাছে হতে হয় তাকে ভুঁই'র আজব প্রাণী ,
প্রাণীরে ডুবায় রসাতলে আর নিজেরে ভাবে জ্ঞানী ।
পাগল ছাগল প্রাণী যবে হায় প্রাণ খুলে করে দোয়া ,
পাপী ভাবে সকলেই তবে নিজেকে তুলসী'র ধোয়া ।
পাগল ছাগল যাহা বলে যায় , ভাবে শুধুই প্রলাপ ,
মনের বেদনা কেহ শোনেনা, হয়না শীতল মনঃতাপ ।
নয়নে তাহার শ্রাবণ ঝরে , খর রুদ্র বুকে ,
আপনার বেদন আপনে ছাপি মরে সে ধুঁকেধুঁকে ।
কূজনের ডাকে বুক ভাঙ্গে তার সহিবার করে ছল ,
বাঁচিবার চাহে যতবার সে ডুবে যায় সমুদ্দুর তল ।
বেলি চামেলি গোলাপ মাল্য যত সে গাঁথিল হাতে ,
সকলি মাল্য শুকিয়া ঝরে, হলোনা দেখা সখির সাথে ।
যাহারে সে সখি ভাবিল , সখি তারে বানালো ছাগল ,
ভীষণ হীনে লাজে সে মরে, খোলে'না দোর-আগল ।
দিন চলে যায় অনাহারেতে, মায়ে ডাকে বাছা কই ?
নামিছে নিশি সারা দিন গেলো খেয়ে নিলে সুখী হই ।
খোলে না দোর হয়েছে ভোর নাইযে শব্দ সাড়া ,
প্রেমের কারণে লাজে ভীষণে আত্মহত্যায় গিয়েছে মারা ।
নয়নে নিয়ে জল ভাঙিল আগল মায়ে দিলো চিৎকার ,
মায়ের আগে সন্তানের মরণ, মানে না যে মন তার ।
এমন করিয়া প্রেমের দায়ে কত যে পাগল মরে ,
মায়া মাখা প্রেম বন্ধনে আগুণ জ্বালায়ে মায়ের ঘরে ।
যে মেয়ে ওই মায়েরই জাত ...,
সন্তানহারা বোঝে না বেদন , দিয়ে যায় শুধু মায়েরে ঘাত ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026