রাখেনি খবর
- বেঞ্জিন বেঞ্জয়েট

ভালোবাসে যারে মন , সেতো আমায় বাসেনা ,
আমি যার আশায় থাকি সেতো কভু আসেনা ।
কেন জানি ভাবে মন ভালোবাসা ঢের অন্যায় ,
ভালোবেসে কাতর মন , আমারই সেতো দায় ।
দায়ে দায়ে মাথায় আমার অসহনীয় দায়ভার ,
প্রেমের মুকুল পারিনা ফুটাতে, পুড়ে হই ছারখার ।
কত রাত আমি তারই মগ্নে নির্ঘুমে দিয়েছি পাড়ি ,
বারেবার তবু সে প্রেয়সী আমারে গিয়েছে ছাড়ি ।
কত রাত আমার নিরানন্দে সাথী হলো ধ্রুবতারা ,
তবু প্রেমের তাড়নে অকারণে বিষণ্ণ হয়েছে খাঁড়া ।
বিজনের ধায়ে মরমী কূজন যেথায় বেদনা ওঠে ,
প্রেমের তাড়নে এই মন প্রাণ সেথায় বিহনে ছুটে ।
যে পথে তাহার নিত্য চলা সে পথে তুলেছি ঘর ,
ঘরখানি মোর দু'পায়ে মেড়ে গেছে রাখেনি খবর ।
একদিন বাদে ভিন পথ ধরি আমারে গেছে ভুলি ,
যে পথে তার পদ চারণা সে পথেই ঘর তুলি ।
আপন করিতে যাহা মন চাহে , তাহাই করে গেনু ,
মন প্রাণ দিয়ে বিষাদে শুধু অশ্রু টুকুই পেনু ।

প্রেম নাই ভবে প্রেম নাই , আছে শুধু তাহা নামে ,
প্রেম বাজারে হয় বেচাকেনা, যোগ্য ধনাঢ্যের দামে ।
কাঙ্গাল যারা বাঙ্গাল হয়ে থাকে ভবঘুরে ভবে ,
পথিক যারা পথ চেয়ে থাকে প্রেম আসিবে কবে ।
পথ চেয়ে থাকে পথ পানে সে মরিবার পূর্ব কালে ,
মরিয়া যায় আশায় আশায় তবু প্রেম জোটে'না ভালে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026