প্রেম নয় পৌরণিকা
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমার প্রেম অনেকদিন পর ফিরে এলো
সব গ্রহ নক্ষত্র ঘুরে ঘুরে ... ,
প্রেম ভালোবাসা স্বর্গের দান ঐশী আলো ,
আসবেই কাছে যত'ই যাক'না দূরে ।

প্রেমের বন্ধনে বাঁধা মন প্রেমের 'পর নির্ভর ,
প্রেমের 'পরই তার কঠোর আত্ম-বিশ্বাস ...,
প্রেমের তরে ছিন্ন করতে রাজি সহোদর ,
তবু প্রেমের কাছেই তার আত্মার বাস ।

প্রেমকে ভালোবাসো অন্তর থেকে
সে প্রেম তোমার কভু হারাবার নয় ...,
প্রেমকে ভালোবেসে ছেড়ে দাও চতুর্দিকে
তবু এক মোহনায় সে প্রেমের মিলন হয় ।

প্রেম দিক-নির্দেশিকা... প্রেম নয় পৌরণিকা ,
অজানা অদৃশ্যে থাকলেও জ্বলে সে প্রেমের শিখা ।
অমানুষের তরে প্রেমকে করোনা অবহেলা ,
হৃদয় মন্দিরে সমাদর করো, দিও'না পা'ঠেলা ।

প্রেম বিধাতার এক স্বর্গীয় অপার দান সম্মাননা ,
সবার ললাটে আসিলেও দেয়না সঠিক প্রতিদান ...,
সহজুটির অবহেলায় প্রেমেরে করে বীভৎসনা ,
আপনার অস্তিত্বকে শেষে গড়ে তোলে শ্মশান ।
যাহা কাম্য নয় ...,
প্রেমের প্রতিদানে অট্টালিকা নয় , সে তো প্রেমই হয় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026