নারী আর পুরুষ
- বেঞ্জিন বেঞ্জয়েট
পুরুষের একফোটা আঁখবারি ... সম তরবারি ,
নারীর চোখের জল ...অকারনেই করে ছলছল ... ,
নারী-পুরুষ সবাই জ্বলে ... হয়েছে হতচ্ছাড়ি ,
হতে পেরেছে কেউ বন্ধু... পারেনি কেউ যুগল ।
কেউ দেয়নি কাউকে প্রণয়ের দাম ...,
নয়নের জলে কেউ থেকেছে উদাম ;
বেদনার সাত কাহন প্রহারে ...
ভেসে উড়ে গিয়েছে নিযুত মর্মের খাম ।
নারীগণ স্বভাবতই নিজেকে ছোট ভাবে ,
স্বল্প আঘাতে তায় নীরে বুক ভাসায় ,
পুরুষের শত আঘাতে হৃদপিণ্ড ছিঁড়ে যাবে ,
তবু সে আশা পাতে জাগ্রত হবার আশায় ।
পুরুষের চেয়ে নারীর কষ্ট দুঃখ'টা বেশি ,
প্রকৃতির ডাকে বয়ে আসা ঋতুর কারণ ;
নিজেরে হীনতায় রাখে নিজের মাংসপেশী ,
অদৃষ্টের লেখা তায় প্রভুকে করতে পারেনা বারণ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।