চিনতে হবে আপন পর
- বেঞ্জিন বেঞ্জয়েট

কাক মরেছে কাক মরেছে ঈগলতলি ঘাটে ,
সেই ঘাটেতে কদম পাড়ার রমণীসব হাঁটে ।
হাজার কাকে কান্না করে মৃত কাকের তরে ,
এইনা দেখে জমেছে হতাশ নন্দনের ঘরে ।
কেউবা বলে আজ বুঝি হায় কারবা হয় মরণ ,
তা না হলে অবেলাতে কাকের কেন আগমন ?
একটা হলে মানা যেত , কাক তো ভুরি ভুরি ,
আজকে বুঝি যায়রে মারা নন্দন ঘরের বুড়ি ।
নন্দন যে লাঙ্গল পাশ , অতীত প্রথার উপর ,
চিরাচরিত প্রবাদ বাক্যে জীবন তার নির্ভর ।
হাতে ক'টা টাকা নিয়ে বাজার পানে গেলো ,
সাদা কাফন জলদী কিনে ঘরে ফিরে এলো ।
সুতে বলে কাফন কার , কে মরেছে বাপ?
নন্দন বলে ওই বেটা তুই বাড়াস'নে আর ধাপ ।
মরে নি মরবে বটে যার হয়েছে বয়স ভার ,
দেখিস'নি বিহান বেলা অতো কাকের সমাহার ?
কাফন রেখে নন্দন জলদী কবর খুঁড়তে যায় ,
নন্দনের আজ ব্যস্ত দিন হা হুতাশে কেটে যায় ।
এমন সময় ঘাটের নারী হাতে নিয়ে ডালা ,
বিরক্তিতে বলছে সবাই কান'টা আজ ঝালাপালা ।
কাক মরেছে ঈগলতলি ,কাকের দরদ কাক'ই জানি ,
এক কাকের তরে হায় হাজার কাকের আমদানি ।
এমন কথা শুনে নন্দন কপালে তোলে আঁখি ,
হায়রে হায় কি করেছি , আমি মানুষ নাকি !
কাকের দরদ কাকে বোঝে , বুঝিনা শুধু আমি ,
সন্তান হয়ে মায়ের তরে কাফন কিনে আনি ?
মানুষ নাকি ফানুশ আমি , শ্বাপদ অধিক ভালো ,
আমার মতো হলে সবাই ছড়বে কি ভবে আলো ?
উত্তম হয়ে জন্ম লভি অধম হয়ে করি যাপন ,
আঁখি হৃদয় সব থাকতে চিনলাম না পর-আপন ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026