চাহি উদ্ধার
- বেঞ্জিন বেঞ্জয়েট

যত দুঃখ কষ্ট বেদনা আছে ক্রমশ রাখছে মোরে ঘিরে,
সুখ সব মরীচিকা হয়ে সরছে ক্রমেই নীলনদ তীরে ।
হাতছানি দেয় সুখগুলি মোরে মৃত্যুঞ্জয়ীর আরদ্ধ স্বরে ,
দুঃখ যাতনা বসত নেয়... আমাকে ঘিরে আমার ঘরে ।
ভোগ বিলাস সব বিতাড়িত হয়ে স্থান নেয় ঊর্ধ্বলোকে ,
কাতর হয়ে নেতিয়ে পড়ছে ধড় অধর শোকে শোকে ।
কুহেলিকা সব জমাট বাঁধিয়া আচ্ছন্ন করে যে মোরে ,
অমানিশা সব কিলবিলিয়ে আঘাত হানে আগল দোরে ।
আলো আঁধারের ঝাপটা খেয়ে ক্ষীণ হয় যে শিখা প্রদীপ,
শয়নের শিথান পুঁথিকা বিধান দখল করিছে সরীসৃপ ।
ঈশান কোণেতে ওঠে ঝড় তুফান উড়ায় ঘরের চালা ,
উড়ে যায় ভোগ গড়ে যায় অতল বাড়া ভাতের থালা ।
অবস্থার মান জগত নাদান ঝাপসা বাঁধিছে দুই নয়নে ,
আশার কাষ্ঠে ঘুণ ধরেছে শীর্ণতা জাগায় বন্ধনে বন্ধনে ।
যত যজ্ঞশালা করে পালা পালা লঙ্ঘন করি অধিকার ,
বিবেক বাটামে পেরেক কষিয়া চৌদ্দ গুষ্টি করে উদ্ধার ।
নিরপেক্ষে লাল বাতি জ্বলে , সমালোচক আছে শতেক ,
কাছে যবে ছিল ভাত কাকের ছিলনা তো অভাব যতেক ।
আজি নাদানের পাল্লায় মরিয়া যাই শত অসুর হালে ,
বড়ই কাতর সৃষ্ট হতাদর দম ফাটে যে কষ্ট বেড়াজালে ।
বাঁচিবার পথ বড়ই সঙ্কুচিত হাঁফ ছাড়ি বারেবার ,
সুখ চাহি আমি ওহে জগৎস্বামী চাহি স্থান নীলনদ পাড় ।
আমারে উদ্ধার করো ... ,
বড় বিভীষিকায় প্রাণ যায় যায় , হাতখানা মোর ধরো ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026