কারে বলিব কিবা
- বেঞ্জিন বেঞ্জয়েট

কেবল পশুরা'ই থাকতে পারে দ্বন্দ্ব কলহের মাঝেও গায়ে গা ঠেকে ,
হাজারো অপবাদ আর চুলোচুলিতেও কাছে নিতে পারে ডেকে ।
যার মাঝে হায় মনুষ্যত্ব নাই তাদের ওই পশু বলেই জানি ...
মানব ধড়ে প্রাণ পেয়েছে , পশুত্বতা কভু বিলীন হয়নি ।

আমি যার তরে চুরি করি হায় সে বলে মোরে জাতের চোর ,
মানুষ নামে কলঙ্ক আমি আমাকে বানায় বড় নেশাখোর ।
ধরা না খেলে পুরোটাই তার আপনা অধিকারের দাবী ,
ধরা খেলে তুই এ জগতের সব জ্বালা বেদনা পাবি ।

নয়া বামনের হালি হালি মালা , পুরানের গলা ধড় পুরোই ফাঁকা ,
পুরাণ থাকে উদাম গায়ে , নোতুনের গা রয় সপ্ত পর্দায় ঢাকা ।
পুরাণ ফকিরের মিলেনা ভাত , নোতুন ফকিরের আমদানি ,
যত হাতি ঘোড়া গেলো রসাতল , মশা বলে কত পানি ?

আমি কারে বলি কিবা ...
অল্প স্বাদে মুখ তেলা থাকে , আফসোসে থাকে গ্রীবা ।
জানি জানি সব কিছু জানি ... বনস্পতির আত্ম কাহিনী ,
মরিয়া বাঁচে বুকে নিয়ে ধিক শত জ্বালা যন্ত্রণা আর আত্মগ্লানি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026