অব্যক্ত মনের চাওয়া
- বিচিত্র বিশ্বাস নীল

আর একটু কাছে সরে আসো না…?
আরও একটু কাছে এসে বসোতো...!!
আমার হাতটা না বড় একা।তোমার স্পর্শ যে খুবই পেতে চাইছে।মনটাও খুব আনচান করছে।
মন চাইলে তোমার কোমল হাত
রাখতে পারো এ হাতে।
তারপর না হয় মধু পূর্নিমায় যুগল
হাতের বন্ধনে
পারি দিব আমরা তেপান্তর!!!
.
হারিয়ে যাব এই ইট, পাথরের জঙ্গল
থেকে বহুদূর
অজানা অচেনায়।
যেথায় শিউলী, বেলী, রজনী
গন্ধ্যা, হাস্নাহেনা কিংবা বকুলের
অভয়ারন্য…!!!
.
আর আছেই তো আমার ˝রূপসী রাজকুমারী˝র জন্য স্পেশাল টুকটুকে লাল গোলাপের সমারোহ।
আমি প্রতিদিন খুব ভোরবেলা লাল গোলাপ হাতে নিয়ে দাড়িয়ে থাকবো তোমার পাশে।তোমার ঘুম ভাঙ্গার অপেক্ষায়।
তোমার ঘুম ভাঙ্গার প্রথম মুহূর্তই তোমার হাতে টুকটুকে লাল গোলাপটি দিয়ে করবে প্রতিদিনের ভালবাসার সম্ভাষণ।
.
প্রতিদিনই এই নিয়ে চমকে যাবে তুমি।সেই মুহূর্তের ঠোঁটের হাসি দেখেই না হয় শুরু করবো আমার সকাল।আর সেই হাসিতে রাঙ্গিয়ে নিবো নিজেকে।
.
তোমার পরশময় কেশের মিষ্টি খোঁপায় ফুল গুঁজে দিবো আমি প্রতিদিন।
আর প্রানভরে দেখবো তোমায় আমার আঁখিভরে।প্রতিক্ষণেই হবে আমাদের শুভদৃষ্টি।আদরে ,সোহাগে, ভালবাসায় রাখবো বুকেতে জড়িয়ে গভীর অনুভূতিতে।
.
এই যে লক্ষ্মীটা আর একটু কাছাকাছি বসো!
আমার কাধটা উন্মুক্ত
ইচ্ছে করলে তোমার মাথাটা
হেলিয়ে নিশ্চিন্তে রাখতে পারিস
এথায়।
.
রূপসী,
আমার বুকের ভিতরে কিরূপ একটা করতেছে।হৃদস্পন্দন ক্রমশই ঘন হচ্ছে।দুহাতও কেমন যেনো ভীষন করে তোমায় জড়িয়ে নিতে ইচ্ছে করছে।
একটু আমার বুকে মাথা রাখবে।একটু শুনে নাও তো হৃদয়ের কথা।আর শুনে নিও হৃদয়ের উত্তাল তরঙ্গের ধ্বনি।
তোমার নির্ঘুম নির্লিপ্ত মায়াবী দুচোঁখ ঝেপে
যদি প্রশান্তির ঘুম আসে,
তবে না হয় একটু ঘুমিয়েই নিও।
.
এই এখন একটু কাছে আসো তো…!!!
তোমায় জড়িয়ে ভালবেসে একটু আদরে মাতি।হৃদয়ের ব্যাকুলতাকে শান্ত করি।
কি হলো আসো বলছি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026