ভুল করি তারে মানুষ ভেবে
- বেঞ্জিন বেঞ্জয়েট
ফকিরের নজর ভিক্ষায় বন্দী , জমিদারের জমিনে ,
জমি বিনে জমিদার ভোগে ভিক্ষুক ভিক্ষা বিনে ।
দূর অদূরে যেথায় থাকুক ভিক্ষুকের ভিক্ষা ধান্ধা মনে ,
ডাঙ্গা জলা যাই হোক'না শান্তি খোঁজে জমিদার জমিনে ।
মনেতে প্রেম উথলিয়ে ওঠে , প্রেমিক যারা ধরায় ,
ভালো মন্দ যাচাই না করি মরে অকারণে প্রেম খরায় ।
দাতা যারা ভবে, দান করে চলে, দানের যোগ্য স্থানে ,
কৃপণ যারা সবখানেতে 'হওয়া না হওয়ার' সন্দেহ হানে ।
যারা ভণ্ডের দল, লাগায় গণ্ডগোল ইতিউতি সবখানে ,
নিন্দুক যারা গাহে নিন্দা সময়ে অসময়ে মহতের ভানে ।
কুটিল যারা জটিল তারা , সদাই লাগায় কুটিলের প্যাঁচ ,
সদাই ফাঁসায় মর্মে নাচায় দেখেনা কে কত পাইল আঁচ ।
মহৎ যারা মহতের গুণ ছড়ায় সদাই পৃথ্বীর সবখানে ,
কেবা কি কইল পিছে কি হইলো ,লগ্ন নেই শুনিবে কানে ।
আজকের ধরা এমনই এক স্থানে পৌঁছেছে হায় ,
ভালো হয়ে থাকিলে বেঁচে থাকাটা হয়ে পড়ে বড় দায় ।
মহতের সংখ্যা এতো ক্ষীণ যে... পড়েনা দৃষ্টিগোচরে ,
কর্মে চ্যাঙ চেঙ্গিস ,কথার ফুলঝুড়িতে আসমান নড়ে ।
আমি ভূতলে জন্ম লভিয়া বিধাতাকে দুষি ,
এমন সময়ে পাঠায়েছ প্রভু , হতে পারিনা আমি খুশি ।
ক্ষমা করে দিও প্রভু ... আমি মরি ভ্রান্ত-সমাহারে ,
তুমি মানুষ নামে এই ধরাতে পাঠালে গো কারে ?
পাঠালে প্রভু তুমি কারে ?
আমি বারেবার যে মানুষ ভাবিয়া ভুল করিতেছি তারে ।
ভুল করিতেছি তারে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।