স্ট্রেটকার্ট
- বিচিত্র বিশ্বাস নীল

আবার যখনই তোমার সঙ্গে দেখা হবে,
আমি প্রথম সুযোগেই বলে দেবো তোমায়
বলে দেবো স্ট্রেটকার্ট-
"ভালবাসি তোমায়"

এরকম সত্য ভাষনেও যদি ভয়ে শরীর কেঁপে ওঠে কিংবা ঠোঁটের কাছের উচ্চারিত শব্দ থেমে যায় এবং আমি বাকরুদ্ধ হয়ে যাই। তবে আমি তোমায় দেখাবো ভালবাসা।
নখাগ্রে বক্ষ চিরে তোমারই প্রতিমা।

দেয়ালে টাঙ্গানো প্রথাসিদ্ধ কোন দেব-দেবীর চিএ নয়।রক্তের ফ্রেমে বাধাঁনো হৃদয়ের সেই দেয়াল তোমার ছবি দিয়ে সাঁজিয়েছি।আমার হৃদয়ের ছোট্ট কুটিরে সীমাহীন ভালবাসা ও আদর সোহাগে তোমায় যতনে রেখেছি।

এরকম ভালবাসা প্রকাশের উন্মোচনে যদি তোমার শরীরে কম্পনাঙ্ক জাগায়, সমস্ত শরীর জুড়ে একটা মুহুর্তের জন্য অন্যরকম এক শীহরণ জাগায় এবং তোমার হৃদয়ে ভালবাসার গভীর উপলব্ধির অনুভূতিতে আমার বুকেতে মাথা রেখে আমায় জড়িয়ে ধরতে সীমাহীন সীমাহীন ইচ্ছে জাগ্রত হয়।

এবং তুমি যদি সবকিছু উপেক্ষা করে তোমার মুখখানি আমার বুকেতে জায়গা করে নেয়। তবে সেইদিন ভালবাসার সীমাহীন পূর্নতা পাবে।সুখগুলো ভালবাসাকে আরও রঙ্গিন করে রাঙ্গিয়ে দিবে।জীবনে সুখের সম্রাজ্য প্রতিষ্ঠিত হবে।
.
"ভালবাসি ওগো ভালবাসি"
একেবারেই বলে দেবো স্ট্রেটকার্ট।ঠিক আবার যখনই ˝রূপসীগো˝ তোমার সঙ্গে আমার দেখা হবে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026