রূপসীর বলা কিছু কথা
- বিচিত্র বিশ্বাস নীল

এই নীল,
হ্যা, তোমাকেই বলছি!
তোমায় ভালবাসি বলে কি ভেবেছো?
আমি সেই ভালবাসার কথা প্রকাশ করতে পারি না?
শোন প্রিয়,
আমি ঠিকই পারি বুঝেছো!

আমি তো তোমার ˝রূপসী রাজকুমারী˝।আমার বলতে সীমাহীন লজ্জ্বা করে বলে কি ভেবেছো আমি সেই লজ্জ্বা কাটিয়ে প্রকাশ করতে পারবো না?

এই অবুঝটা,
সে কথা ভুলেও ভেবোনা।তুমি আমার দিকে তাকিয়ে থাকলে আমি লজ্জ্বা পাবো আর মিষ্টি করে বকা দেবো তাই বলে যে আমার দিকে একটুও কম তাকাবে এমনটি হতে পারবে না।
বুঝেছো তো?
একেবারে ঘাড়টি ধরে আমার দিকে চোঁখে চোঁখ রেখে তাকিয়ে থাকতে বলব।

আমি সীমাহীন লাজুক বলে যে আমায় একটু ভয় পেয়ে যে স্পর্শ করবে না এমনটিও হবে না।
তোমায় সারাক্ষণই আমার হাত ধরে পথ চলতে হবে।আমায় বুকেতে জড়িয়ে নিয়ে খুব খুব আদর করতে হবে।
আমি যে তোমারই।
আমার মত করে কোনদিনও তোমায় কেউই ভালবাসতে পারবে না।
মনে থাকে যেনো!

এই নীল,
প্লিজ এইদিকে তাকাও! আমার দিকে।
খুব তো ঢং করে ভাব নিয়ে গম্ভীর হয়ে
থাকো।
এই গম্ভীরতা দিয়ে অন্যদের ভয়
দেখাও বলে কি ভেবেছো?
আমাকেও ভয় দেখাবে?
আমি তোমায় ভয় পাই না।
ভালবাসার মানুষকে ভয় পেতে নেই।

আমি সারাক্ষণই হাসিখুশি থাকি বলে,
কি ভেবেছো?
আমি সবকিছুই ভুলে থাকি এবং খেয়াল রাখতে
পারি না?
শোনো-
আমি খুব পারি।তোমার সীমাহীনই খেয়াল রাখতে পারি।
বুঝেছো তো?

তোমার যখন আবার মুখে ব্যথা হবে,
আমি তখন দু'হাত দিয়ে তোমার গালটি ধরে,
এক নিমিষেই ব্যথা দূর করে দিব।
আমি তোমার পার্সোনাল ডক্টর হয়েছি বলে কথা।

এখনও আমার উপর অভিমান করে থাকবে?
বললাম তো তুমি যা চাও ঠিক সেটাই আমি তোমায় দেবো।এবার তো হলো আসল কথাটা শোনা।

এবার আমার গায়ে গা ঘেষে একটু বসোতো।
হ্যা এবার ঠিক আছে।
এই বুকে জড়িয়েও ধরলে যে! গা ঘেষে পাশে বসতে বলেছি।কিন্তু জড়িয়ে ধরতে তো বলিনি।ঠিক আছে লজ্জায় হাত সড়াতে হবে না।এরপর থেকে এই রূপসীর অনুমতি নিয়ে নিবে।
বুঝেছো তো?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026