যদি কেউ আমায় প্রশ্ন করে
- বিচিত্র বিশ্বাস নীল

যদি কেউ আমায় প্রশ্ন করে,
তুমি তোমার স্বপ্ন রাজ্যের রূপসী রাজকুমারীকে দেখেছো?
আমি বলব হ্যা আমি দেখেছি।
তার
গায়ে রাঙা একটি শাড়ি।
ঠোঁটে লিপষ্টিকের লাভ আভার সৌন্দর্য।
হাতের চুরিতে সৃষ্ট কঙ্কন ধ্বনি।
আংটিতে জ্বলে পড়ন্ত বিকেলের তীর্যক রশ্মি।
পায়ের নূপুরের মনকাড়ানো সুমধুর ধ্বনি।
.
যেনো হৃদয়ে মুগ্ধতার এক নতুন আভাস,
কল্পনাতে আঁকা ছবির যেন এক
বাস্তব রূপ।
তারই
দিকে আমি চেয়ে থাকি বারংবার,
এ যেন শুভ্রতার এক নতুন সকাল।
পড়ন্ত বিকেলের রোদের সূর্যের আলোয় তার
শাড়ির আচলে
যেন এক নতুন রোদের সৃষ্টি।
তার চোঁখের প্রতিটি পলকে যেন
খুঁজে পাই
এক নতুন আমাকে।
.
তার রূপের বর্ননা করা কোনদিনিই সম্ভব নয়।সে যে অপরূপা।
তার নরম গাল এবং তার মিষ্টি ঠোঁট
আমার হৃদয়কে উজ্জীবিত করে দেয়।
তার লিপষ্টিক রাঙানো ঠোঁটের একটু হাসি সীমাহীন কষ্টকে নিমিষেই নিঃশেষ করে দেয়।
.
তার সৌন্দর্যময় মুখশ্রী একবার দেখার জন্য হাজার বছর অপেক্ষা করলেও,
খুব কমই হয়ে যাবে।
একটু দেখাই পারে সেই অপেক্ষাকে সার্থক করতে।ঠিক এতটাই।
.
তারই মাঝে হঠাৎ হারিয়ে যাই আমি।
শুধু তাই নয় তার ভাবনার মাঝেই সারাক্ষণ আমার ডুব দিয়ে থাকা।
সারাদিন কোন এক অজানা দুশ্চিন্তায়।
তার ঘামে ভেজা মুখ যেন
ভোরের শিশিরের ফোটায় পরিপূর্ণ ।
.
তাই বলব আমি যেন শুভ্রতা দেখেছি
শুধু তারই মাঝে,
আর আমি শুধু তারই দিকে
চেয়ে থাকি বারংবার ।।।
সেই স্বপ্ন পুরের রাজ্যের রাজকুমারীই
যে আমার °নীলান্তি°।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।