একটু হেসে দিও বালিকা
- বিচিত্র বিশ্বাস নীল - নীল কাব্য

খুব বেশি কিছু চাইনা আমি!
শুধু একটু হেসে দিও বালিকা!
তোমার একটু হাসিতেই দিন চলে যাবে আমার!
এ হাসিই আমার সকল সুখের চালিকা!
সকালে ঘুম ভাঙ্গার পর বেড-টীর বদলে একটু হাসি দিও!
ব্রেকফাস্টে নাস্তা তৈরী করতে পারোনি?
একটু হেসে দাও, হয়ে যাবে!
দূপুরের টিফিন খালি দিয়েও,
যদি একটু হাসির ধ্বনি শুনিয়ে দাও!
তাতেই আমার পেট ভরে যাবে!
রাতে তোমার ঐ হাসিই আমার ঘরে ফিরার একমাত্র কারণ, রয়ে যাবে!
ডিনারে , শূন্য টেবিল দেখেও আমি রাগ করবোনা বালিকা!
কেবল একটু হেসে দিও বালিকা!
তোমার একটু একটু হাসি জমিয়ে আমি এক এভারেস্ট সূখ গড়বো!
জীবনের যত শূন্যস্থান ঐ হাসিতে কানায় কানায় ভরবো.!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026