আমার পাগলামিটুকু তোমারই জন্য
- বিচিত্র বিশ্বাস নীল
বৃষ্টিতে কাক ভেজা হয়ে খালি
পায়ে শহর চষে বেড়াবো দু'জন।
সবসময় দু'জন একটা আইস্ক্রিমই ভাগ করে
খাবো,
রিক্সা ভ্রমনে বের হয়ে যাবো যখন
তখন।
মাঝে মাঝে তোমাকে অবাক করে
দিয়ে একগুচ্ছ ফুল তোমার খোপায়
গুজে দিবো।
আর তুমি যখন সাংসারিক কাজ
নিয়ে খুব ব্যাস্ত থাকবে তখন পিছন
থেকে জড়িয়ে ধরে তোমায় চমকে
দিবো।
জোছনা রাতে তোমার কোলে
মাথা রেখে জীবনের সব রঙিন স্বপ্ন
বুনবো।
মাঝে মাঝে জোছনা বিলাসী
খোলা আকাশের নীচে দাঁড়িয়ে
চিৎকার করে বলবো-
"ভালোবাসি নীলান্তি"
লাজুক তুমি আমার মুখ চেপে ধরবে আর
দুষ্টু আমি সেই হাতে আলতো করে
আদর দিয়ে দিবো।
হয়তো বিলাসীতা করার জন্য অনেক
কিছুই তোমায় দিতে পারবো না,
তবে বিশ্বাস করো - "তোমাকে
এতটুকুও ভালোবাসার অভাব অনুভব
করতে দিবো না কখনো"
সত্যি বলছি.!!!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।