তোমায় নিয়ে শেষের অনুভূতি
- বিচিত্র বিশ্বাস নীল

ভেতরটাতে আমার ক্ষত ভীষণ, স্যাঁতস্যাঁতে স্মৃতির
দেয়াল;
অমন করেই বেঁচে আছি, ভেতরটাতে হাহাকার!
অনুভূতির সাথে যুদ্ধ করে, টিকে আছি বেশ।
এত্তবড় জীবনটা তাই, হয়না যেনো শেষ।
.
হাসছি আমি, চলছি আমি, আড্ডাও দেই খুব;
কষ্টগুলো লুকোনোর তরে, ব্যস্ততার সমুদ্রে প্রতিনিয়তই ডুব!
ভুল করেছি অতীতে তোমায় কষ্ট দেওয়ার জন্য।
.
আজ আয়নায় যাকে দেখি, আমি না সে অন্য কেউ।
নিজেকে আমি ভুলেই গেছি, বেশ অচেনা লাগে এখন,
ভেরতরটা অবিরত ক্ষয় হচ্ছে, ক্ষতগুলোর দাগে!
হঠাৎ করেই থামবে সবই, থেমেও যাবো আমি;
তোমার মুখেও সেদিন থাকবে আমার নাম, 'নীল' আজ পরলোকগামী।
.
একথা যখনই ভাবি,
ধূর! আমি তো ভুলে গেছি সবকিছু।
মরার চোঁখের জল ঠিক তখনই নেয় পিছু!
আজ চাই শুধু ক্ষমা তোমার কাছে, তুমি খুব ভালো থেকো,
আমি যদি আর নাও থাকি, তবুও তুমি নিজের খেয়াল রেখো!
সবসময়ই মিষ্টি করে হাসিখুশি থেকো।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026