অমিল যোগ বিয়োগ
- বেঞ্জিন বেঞ্জয়েট
যুগল বন্ধন'টা কেন জানি ছিঁড়া ছিঁড়া লাগে ,
মিলনের অমিল ঘটেছে কোন এক অনুরাগে ।
মিলন বিরহের মাঝামাঝি আছি ,
আসন্ন জমাট বেদনার খুব কাছাকাছি ।
ভীতু মনে ভাঙ্গনের খেলা, কি হয় কেবা জানে ,
মাঝে মাঝে চেয়ে রই ঈশানের পানে ।
খুলে ধরি মেলে ধরি অতীত হিসেব খাতা ,
নজরে আসে শুধু রসহীন ঝরাপাতা ।
স্থানান্তর করেও মিলেনা যোগে বিয়োগে ,
নীর আজি বেয়ে পড়ে প্রণয়'টা প্রয়োগে ।
এই ভালো ছিল কি ... মিছে মিছে মেশা ?
কালের দেশান্তর হয়ে থাকা ওই বিদেশা ।
এই ভালো ছিল কি গগণ বিহারী হওয়া ?
সমীরকে মাধ্যম করি দু'জনের কথা কওয়া ?
কারো মন কেহ দেখিত না, স্রেফ হতো বাক ,
কথার ফুলঝুড়িতে হইতে তুমি অবাক ।
মিথ্যে প্রমোদ বাণীতে হালে বেহালে ,
মিটে যেত বাস আহলাদ পৃথ্বীতলে অকালে ।
এই কি ছিল বেশ ?
মুখে চুনকালি আর ময়লাস্তুপে থাকা কেশ ?
দুনিয়া আজি পেছনে হাঁটে , আঁধার পথে ,
ভালো সব অদৃশ্যে রেখে , চলে মেকী রথে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।