মিলেনা হিসেব
- বেঞ্জিন বেঞ্জয়েট

আজ আর কোন কবিতা নয় ...
মনের গহীনে একটা কষ্ট তোলপাড় করছে ।
আমার ভালো লাগছে না কিছুই ।
মনে হচ্ছে আমি ভাসছি এক মহাশূন্যে ।
চক্রাকারে ঘুরছি , ঘুরছে সাথে মাথা মন দুটোই ।
জীবনের কত কাল কেটে দিলাম ... !
তবু অজ্ঞাত থাকলাম জীবনের হিসেব নিকাশে ।
কিছুতেই মিলাতে পারি না ...
আসলে জীবন কি ???
যাহা চায় তাহা না পাওয়ার নাম কি জীবন ?
যাহা পায় তাতে দুঃখ কষ্ট ভোগার নাম কি জীবন ?
প্রতি নিয়ত নীরে ভাসার অপর নাম কি জীবন ?
তাহলে জীবন মানে কি শুধু চাওয়া পাওয়া ?
কিছুতেই হিসেব মিলাতে পারি না ।
জীবনের সংজ্ঞা অনেকে অনেক ভাবেই দেয় ,
আমার মাথায় কিচ্ছু তা খাটে না ...
কেহ বলে খেয়ে দেয়ে নাচ গান ফুর্তি করার নাম জীবন ।
আমার কাছে এটা ভূতের সংজ্ঞা মনে হয় ।
কেহ বলে জীবন মানে যন্ত্রণা ...
এটা আমাকে বিষণ্ণতায় ফেলে দেয় ।
কেহ বলে সব কিছু উপভোগ করার নাম জীবন ...
এটা আমার কাছে স্রেফ পাগলামি লাগে ।
কেহ বলে যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরার নাম জীবন ...
এটাকে আমার কাছে ভণ্ডামি লাগে ।
সব মিলিয়ে বিষিয়ে তোলে আমাকে ।।
ইসলামে তো এমন সংজ্ঞা পাওয়া যায় না ...
তবে প্রভুর কথা আমাকে পুরাই উতালা করে ।
কেবল তাহারই উপাসনা করলে ...
জীবন মানে কি উপাসনা দাঁড়ায় ?
পেট চলে না তো ? মন মানে না তো ?
পেটের দায়ে মাঝে মাঝে মগজ'টা বিগড়ে যায় ।
উদ্বেলিত যৌবন তো খালি নারীর টানে থাকে ।
হে প্রভু ! আমি অপারগ সব মিলাতে ।
আমাকে উঠায়ে নাও ...
নচেৎ দড়ি ফেলাও আমি নিজেই বেয়ে উঠে যাই ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026