অস্ফুট ঘৃণা
- বেঞ্জিন বেঞ্জয়েট
এক বিবর্ণ ফুলের করুণ আর্তনাদ ...
হৃদয়'টা কিছুক্ষণের জন্য বিগড়ে গিয়েছিল ,
যে ফুলের গন্ধ নেই সুবাস নেই, নেইকো স্বাদ ,
শুনেই প্রাণটা কিছুক্ষণ স্তব্ধ হয়েছিল ।
ফুলটির দীর্ঘশ্বাসে প্রাণটা হয়েছিল মর্মাহত ,
লেগেছিল আঁচ প্রকান্তরেই হৃদ গভীরে ,
ঝরেছিল নীর বুক বেয়ে অবিরত
নেমেছিল ঘোর আঁধার আমাকে ঘিরে ।
ফুলটির মর্মাহত বাক অস্ফুট স্বরে ,
আমাকে ভেবেছিল এক সাড়ভোগী অলি ,
তার মাঝে কিছুই নেই বলেছিল সজোরে ,
তাকে বিবর্ণ করে সবাই চলে গেছে পায়ে দলি ।
তার মধু নিয়ে তাকে ফেলে দিয়েছে শূন্যতায় ,
ধরার সবকিছুই নাকি তার প্রতিকুলে ,
তার সরস সতেজ রঙ'টা প্রতিবন্ধকতায় ;
তার ধড় অধর থেকে নাকি গিয়েছে খুলে ।
সব শ্রবন করি জড়ায়ে এনেছিলাম ছায়ায় ,
আমার ছায়াকে সে কেবলই তুচ্ছ ভেবে ;
পেষণে অস্তিত্বহীন করলো পাদুকা পায়ায় ,
তীব্র এক অস্ফুট ঘৃণায় পায়ে দিলো দেবে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।