প্রেম সেতো প্রেম
- বেঞ্জিন বেঞ্জয়েট

ঘুম ছাড়া যদি এক রাত যায় যাক না প্রিয়া বিহন ,
প্রিয়ার তরে আজকের রাত'টা করিলাম বিসর্জন ।
ভালবাসার মূল্য দিলাম নির্ঘুমে সারারাত জাগি ,
আমার এ প্রেম যেন বুকে বিঁধে তার আমার লাগি ।
এ প্রেম যেন অমর হয়ে হৃদে তার বিঁধে শতকাল ,
কেটে যাক প্রেম নিয়ে মানব হৃদ থেকে সব ধূম্রজাল ।
প্রেম পবিত্র বটে , জেনে রাখুক ধরা আর ধরাবাসী,
প্রেম চির সতেজ চির অম্লান , হয়না তা কভু বাসী ।
আজ আমি প্রেমের গীত গাই ...
এই প্রেম যুগান্তে মানব মনে শান্তি যে জুগিয়েছে তাই ।
প্রেমের অবদানে পৃথিবীটা হয়েছে স্বাদে স্বাদময় ,
প্রেমে ব্যর্থ হয়ে নিজে পরাজয়ে প্রেমকেই করেছে জয় ।
প্রেমের মহিমাতে নাই যে সাধ্য তুলে ধরি কিছু ভুল ,
এ প্রেম মানেনি জাত বিজাত, ধনী গরীব, বংশ কুল ।
প্রেম সেতো প্রেম ...
যুগে যুগে মন প্রাণ দিয়ে তাহা করেছে কায়েম ।
মন পুড়ে গেলেও পোড়েনি প্রেম মন থেকে কারো ,
যে প্রেম পোড়ায়েছে ধিক, প্রেমকে ভালবেসেছে আরো ।
প্রেম হয়েছে স্থায়ী তবু হয়েছে যে দৃঢ় অনড় ,
এ প্রেম ছিল , আছে , থাকবেও আজীবনভর ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026