মরি বিষাদ জ্বালায়
- বেঞ্জিন বেঞ্জয়েট

এলো না সে এলো না ... বুকে টেনে নিলো না ,
ভালো সে বাসিল না মোরে ,
কিবা ভাবিয়া সে মোরে ...নিলো না আপন করে
হৃদয়'টা দাবানলের মতো পোড়ে ।

কিবা ছিল হায় দোষ.. হয়নি মন তার সন্তোষ
দিলো না মন তার আমায় ,
দুঃখ নেই হারানোতে ... দুঃখ হল বিরহতে ,
অশ্রু জমলো কিছু নয়নের কোণায় ।

হয় না সবকিছু হয়না ... সয়না সবার সয়না ,
ভালোবাসা নামক জটিল বিষয় ,
প্রীতির স্রোতস্বিনী বয়'না... কারো সুখ ক্ষয়না
আসেনা সুখ কারো বিকিলে আশয় ।

কারো স্বপ্ন দেখা'ই সাড় ... কেউ এমনিই হয় পার,
কারো শুকায় না আঁখিজল ,
কারো শূন্য আধার ... কারো পূর্ণ মনপাথার ,
কেউ আলিসানে কেউ ডুবে যায় অতল ।

দুনিয়ার বিচিত্র ধারা ... বুঝতে পারা
আমার মতো অকবি কি পারে ?
বিষাদের জ্বালায় মরি ... বঞ্চনায় জড়াজড়ি ,
মিশে আছি লেজেগোবরে ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026