মানালেও মানেনা মন
- বেঞ্জিন বেঞ্জয়েট
এই আসলো বুঝি ... চ্যাট অপশানে খুঁজি ,
দেখা তো মিলেনা তার ,
আসবে সে কখন ... মানে না যে মন ,
অন্তর'টা পুড়ে হয় যে ছারখার ।
জানি না ভালোবাসি কিনা ... বাজে বিরহ বীণা
অনুভূতি যেন দগ্ধে দগ্ধময় ,
কেটে গেছে ঊনত্রিশ সাল ... লাগে আকাল আকাল
জানিনা ভালোবাসা কারে কয় ।
সখি ভালোবাসা কারে কয় ... মনেতে যে ঝড় বয় ,
এক পলক দেখিবার আশে ,
কেন যে উদাস লাগে ...তোমার প্রতি অনুরাগে ,
হতাশা যায় মিশে বাতাসে ।
এমন করেই হায় ... সব প্রহর কেটে যায়
জাগে মনে কাছে পাওয়ার সাধ ,
বুকটা যায় যে ফেটে ... বসে থাকি ক্ষুধা পেটে ,
কেটে যায় অনাগতে সারারাত ।
সখি ভালোবাসা কারে কয় ... কেন তবে এমন হয় ,
মানালেও মানে না মন ,
মন বলে বুকে রাখি ... করে মন ডাকাডাকি ,
চায় যেন জনম জনমের বন্ধন ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।