নেই আর তফাৎ
- বেঞ্জিন বেঞ্জয়েট
পূব ধারে ছিল ঝোপ ঝাড় কিছু ঈশান কোণেতে খাল ,
দু'কদমে চলি, হাত দুলি দুলি, হেরিনু এক বুড়ো শিয়াল ।
চোখ দুটো তার, লাল অবতার, নোংরা পশমে আবৃত দেহ ,
পেছনের লোম, নেই একদম, পাপ্টা মারিয়াছে যেন কেহ ।
আড় পেতে আছে, ঝোপের কাছে, লাল লাল দু'খান চোখে ,
জিহ্বা চটকায়, ভোগের আশায় , মাটি আঁচড়ায় পদ'নখে ।
যাহা কিছু হেরে , ওঠে সে তেড়ে , লোলুপতার কারণ ,
নিশ্চুপ বদন, প্রস্তুত সর্বক্ষণ, খামচিয়ে ধরিবার দু'চরণ ।
যাহা কিছু হেরে , জিহ্বা দেয় বেড়ে , ভোগ তার সাধন ,
পাইল এক শিকার , উঠিল বিকার , খাইল মনের মতন ।
কিযে হইলো খুশি, হাসিলো বসি , ফেলিল স্বস্তির নিঃশ্বাস ,
ভোগান্তে চৌপ্রান্তে হইলো সাফ যেন মেঘে ঢাকা আকাশ ।
আজিকার সমাজে, হেরি বাজে বাজে , শিয়ালরূপি মানুষ ,
দেখিলে নারী , ধর্ম ছাড়ি ,অধর্মের ভোগে থাকেনা হুঁশ ।
চোখ করে লাল , তালে হয় বেতাল , পায় লোপ বিবেকে ,
দেউলিয়া রোগ , করিবে সে ভোগ , সুত দারা সব রেখে ।
হেরিলেই নারী বটে , লালসা ওঠে ,জাগে স্পন্দন হাতেপায় ,
পাইলে নির্জন ,বাহুবলে বন্ধন, শিয়ালের মতো ছিঁড়িয়া খায় ।
মানুষ আর শিয়ালের মাঝে আর নেই তফাৎ চোখের দেখা ,
আর কিছু দিন গেলে ভালো মানুষের আর যাবেনা দেখা ।
মানুষের প্রতি মানুষের আর নাই যে বিশ্বাস মনেপ্রাণে ,
থাকবেই বা কেমনে , মানুষ যে সর্বদা অসুরের সন্ধানে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।