পরদেশী পেষাই জীবন
- বেঞ্জিন বেঞ্জয়েট
পরদেশে বিষে মিশে হাড়ভাঙা শ্রমে ,
ভাঙিতে চাহেনা যে নিদ কোনক্রমে ।
কর্মের দমনেতে কখন হয় যে ভোর ,
পৌঁছে না আযানের ধ্বনি কর্ণকুহর ।
ঘুম ভাঙি হেরি সকাল আট 'ন বাজে ,
চোখেমুখে জল দিয়ে চলি মম কাজে ।
কর্মের গ্যাঁড়াকলে বিষে ওঠে মন ,
পাইনা টের কভু আযান হয় কখন ।
বিধর্মী বলিয়া মালিক বোঝে না নামায ,
নামাযের কথা শুনি মাথায় পড়ে বাজ ।
নামাজের সময় চাইলে মাথা করে নিচু ,
নামায পড়িতে গেলে গালি দেয় পিছু ।
এমন করিয়া তারা করেছে দখল ,
সময় সূচি তায় আর করেনা বদল ।
সারাদিন চলে যায় না হেরিয়া তপন ,
শ্রমের লোনা ঘর্মে করি শত সন্তরণ ।
দিন শেষে ঘরে ফেরা রান্নার পালা ,
তার উপরে আছে সে বাজারের জ্বালা ।
বাজার করিয়া শেষে ঘরে ফেরা হলে ,
স্নান সাড়িবার আগে চুলো দেই জ্বলে ।
তরকারী কাটাকাটি করি মাছ ভাজা ,
এর মাঝে হয়ে গেছে মাগরিব কাযা ।
চুলোতে তরকারী তুলি করি স্নানবেশ ,
স্নান শেষে এসে হেরি তরকারী শেষ ।
বাঁকি আছে এশা শুধু সারাদিন পর ,
নামায সাড়ি নেই কোরআনের খবর ।
এমন করিয়া চলে দিন মাস বছর ,
উদ্যোগ'টা হীনে আসে নামাযের উপর ।
এমন শুনিয়া প্রিয়া ঢের করে রাগ ,
চাইলেও পারিনা কিছু যদিও সজাগ ।
জীবনটা ক্রমে ক্রমে উঠছে যে বিষে ,
যদিও দয়িত মোর আত্মায় আছে মিশে ।
অধিক মহতের কিছু আছে কি নির্দেশিকা ?
চাই কিছু বাস্তবতা , চাইনা পৌরণিকা ।
টুঁটাতে চাই আমি ভাগ্যের কৃষ্ণ রেখা ,
মহৎ'দাতাকে আমি দিবো মুচলেকা ।
তবু মম পেতে চাই প্রিয়ার মন ও সাঁই ,
জীবনটা হল যে বড়ই পেষাই ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।