রেখো না মনে সন্দেহ
- বেঞ্জিন বেঞ্জয়েট

হে অনুরাগী নিশীথ জাগি রহ কার পানে ?
যে লভিবে তোমা সেতো বিভোর মরমী গানে ।
হে যৌবনা তুমি তব কার পূজারি এই অবেলায় ?
গোটা ধরা নিদ্রিত তুমি কেন জাগ্রত ভেলায় ?
জানি আমি জানি ...
যৌবন তোমারে আজি আনিয়াছে টানি ।
ছাড় তব কোমলের সুখ , জাগো নিশিবেলা ,
শীত বস্ত্র কম্বল গালিচা সব পায়ে দে ঠেলা ।
তুমি যার পূজা করো , সে বুঝি স্বপ্ন দেখে ,
স্বপ্নের পাথারে সে বুঝি গীতাঞ্জলী লেখে ।
লহ হাতে লাঠি শাবল পথ মারিবার ,
সাত সাগর তের নদী দিতে হইবে পার ।
নিশীথের নির্জনতা পায়ে পায়ে মাড়ি ,
পার হইতে হইবে তোমায় এক হাজার খাড়ি ।
হে যৌবনা পায়ে পায়ে রাখ বল দুর্গম পথচারী ,
হিমাদ্রি পাড়িতেও যৌবনের রাখ'না জারি ।
সবকিছু পাড়ি শেষে হে স্বপ্নের সন্ধানী ,
পেয়ে যাবে জানি আমি খুব খুব জানি ।

অতঃপর দেখবে তোমার স্বপ্নের কিরণবালা ,
তোমারে পাইতে সে হাতে লয়ে ফুল'মালা ;
তোমার গলেতে সে পড়িবার লাগি ,
অপেক্ষা করিতেছে সে বারো যুগ জাগি ।
তুমি ভাবো তুমি বুঝি একা একা জাগো ,
তোমার ভাবনাটা আজ সরল হলো নাকো ।
তুমি যারে ভালোবাসো করো তুমি তুমি ,
তোমার মতোই জেগে থাকে তোমার ওই সুমি ।
মনের ভাবনা সব সত্য তব নহে ,
সন্দেহ মনের ওই উল্টো'টাই বহে ।

তায় ওহে সর্বজন রেখো না মনে সন্দেহ কিছু ,
ভূপতি ঘৃণা করে মন যার নিচু ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026