হানে সর্বনাশা
- বেঞ্জিন বেঞ্জয়েট
হৃদে শুধু জাগে হারানোর ভয় ,
যত কাছে ডাকি , দূরে দূরে রয় ;
প্রানেতে জাগে বড় সংশয় ...,
আপন ভাবিতে পর বুঝি হয় ।।
যত ভালোবাসি তত ঘৃণা পাই ,
যত কাছে রাখি বলে সে পালাই ;
যতবার আমি তার কাছে দাঁড়াই ,
ততবার সে দূরে দূরে হারায় ।।
কপালে যার সয় না সুখ ,
কেমনে দেখে সে সুখের মুখ ;
সুখের আশাতে ফাটে তার বুক ,
বারেবার খুঁজে পায় সে দুখ ।।
কপালে যার নেই ভালোবাসা ,
কেমনে সে করতে পারে আশা ;
দুঃখ তার সর্বদাই যাওয়া আসা ,
পরিশেষে হানে তারে সর্বনাশা ।।
আমি তারই একজন ভুক্তভোগী ,
সুখ চেয়ে হয়েছি দুঃখের রোগী ;
ভালোবাসা চেয়ে হই আসামী দাগী ,
না পাওয়াতে খুঁজে ফিরি সন্ন্যাসী যোগী ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।