মা স্মরণে
- বেঞ্জিন বেঞ্জয়েট

যারে বাছা তুই ছাড়ি শত ক্রোশ ভুঁই... বিদ্যা লাভে যা ,
ফিরে আসিয়া বুক ভাসিয়া ...পড়াস আমার জানাজা ।
আমার বয়স ছেড়েছে ছ'দ্বাদশ... নাই যে বাঁচার আশা ,
মিটে গেছে স্বাদ বাঁচার আহ্লাদ ... ফুরে গেছে ভালবাসা ।
শুনিয়া মায়ের বাণী আসিল নয়নে পানি ...কাঁদিল প্রাণ ,
কিসের বিদ্যা লাভ ফেলিয়া সয়লাব ...কার করি সন্ধান ?
যে মোরে কোলেপিঠে হাড়কাঁপা শীতে ... রাখিছে বুকে ,
তারে অসুস্থ দেখে তারে একা রেখে ...যাই কোথা লুকে ?
যার পরশ না পেলে যার দুগ্ধ না খেলে হতনা ধরা দেখা ,
যে করিল প্রসূতদান দিলো প্রাণ কেমনে রাখি তারে একা ?
হাতের পুস্তক ফেলি মাকে বুকে তুলি চল্লুম হাসপাতালে ,
মায়ের ক্যান্সার ব্যাধি অদ্যবধি দুঃখ'টা ঢের এ কপালে ।
ডাক্তার করিল চেক পাইলো বেগ দিলো আশ্বাসের বাণী ,
থাকিতে হবে ছ'মাস হইলো পাশ দুমড়ে গেলো হৃদয়খানি ।
বাজেট শুনি, পাই পাই গুনি বিকাতে হয় বুঝি ভিটেবাড়ি ,
আছে সম্মতি নেই পৈতৃক সম্পত্তি হোক না তা ছাড়াছাড়ি ।
যে জননী শ্রেষ্ঠ নারী কি হইবে সেই বাড়ি রাখি ভুবনতলে ,
মাকে যদি পাই ফিরে ধীরে ধীরে সব ভুলিব হাসির ছলে ।
এ জগতে হায় মায়ের মায়ায় যেজন থাকে গো বেঁধে ,
স্বর্গ নামে পায়ে প্রবল ধায়ে কষ্ট চাইলেও থাকেনা সেধে ।
দস্তখৎ লিখে ভিটেবাড়ি বিকে সব দিনু ডাক্তারের হাতে ,
ছয় মাস পর আমার বুকের পর মাকে ফিরে পাই যাতে ।
দু'মাসের মাথায় নামিল অশুভ তথায় মায়ের বন্ধ দম ,
আমারে হেরি ডাক্তার যায় ফিরি চিকিৎসার হেরিনা উদ্যম ।
চক্ষু হইলো লাল হারাইল সব তাল আসেনা বুঝে কি করি ,
যেভাবে আনিনু কোলে ফিরিনু ক্রন্দন রোলে বুকেতে ধরি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026