মায়ামুখী নারী
- বেঞ্জিন বেঞ্জয়েট
স্বাগতম ভালবাসা ... তোমাকে সু-স্বাগতম ,
অযুত পক্ষ খুঁজে ফিরেছে তোমায় এ অধম ।
কত সাগর শুকিয়ে গিয়েছে তোমাকে সন্ধান করি ,
তবু মোচকে যায়নি প্রাণ, দৃঢ় চিত্তে ছিল হাল ধরি ।
শত যুগ মম দিয়েছি পাড়ি বিরহের হাত ধরে ,
আসেনি কেউ সান্ত্বনা হয়ে আমার বুকের পরে ।
কত রাত আমার কেটে গেছে হায় গগণের তারা গুনি ,
আঁখিজল কত অঝোরে ঝরেছে ডাহুকের গান শুনি ।
কত রাত জাগা পথিকের বেদনায় বীণসুরে,
প্রেম অভাবে কেঁদে কেঁদে নীর গেছে যে ফুরে ।
আমার যত সঙ্গী ছিল সব নিশীথ জাগা বিরহী যাত্রী ,
নয়নের নীরে নির্জনতা ঘিরে ভূ-কম্পিত অমা'রাত্রি ।
আজ সহসায় যেন মুছে যায় হৃদ-জখম ,
স্বাগতম ভালবাসা ... তোমাকে সু-স্বাগতম ।
তোমার আগমনে এই মনে বারে বার শিহরণ জাগায় ,
হাজারো ফুলের পাপড়ি দোলে নীলাম্বরের শুভ্র তারায় ।
উদ্বেলিত প্রাণের ভরা যৌবন ,
মানছে না আর অপেক্ষার বাঁধন ।
খুব কাছে টানে , বাঁধ না মানে , বুকটা সহসায় পাতি ,
হাজারো অপেক্ষার পালা, পালায় সে নিরালা, হেরিয়া সাথী ।
দুঃখ গুলো হেরি খানিকটা কাতর ,
লেগেছে যুগের হিম গায়েতে জড়ায় চাদর ।
বেদনার পথ পথিক বেমানানে চতুর্দিক অসুরের লহরীতে ,
সঙ্কীর্ণতার রসাতলে নয়নের জলে ভেসে যায় হীন সারিতে ।
আমাকে আমি চিনিবার নাহি পারি ,
আমাকে পাগল করিল যে মায়ামুখী নারী ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।