কেউ কেউ
- বেঞ্জিন বেঞ্জয়েট
কেউ জীবনের প্রতি ঘৃণার থুথু ছুঁড়ে মারে ,
কেউ জীবনকে নিয়ে গর্ব করে যত'টা পারে ।
জীবন হায় জীবন ... তুমি কারো হলে পর ,
কারোবা আপন , কারোবা তুফান ঝড় ।।
বড় বিচিত্র এই ধরা ... জীবনের আঁকেবাঁকে ,
জীবনকে নিয়ে সবাই আলো আধারে থাকে ।
আলোর পরশ বড়ই বিচিত্র প্রকাশ আড়ালে ,
সব কিছু ধরা পড়ে মনের নয়নটা বাড়ালে ।।
কেউ মহৎ হয়ে ছড়ায় আলো সরল পথে ,
চলে যায় জীবন কাল কাটি কাটি সুখরথে ।
কেউ অসৎ হয়ে ছড়ায় হায় বাঁধ ভাঙা ঢেউ ,
অন্তরালের খবরখানি জানলো না তো কেউ ।
সবার নয়ন দিয়ে ফাঁকি সাজলো কুসুম কলি ,
বজ্র কণ্ঠে আওয়াজ ছড়ায় কন্ঠনালী ফুলি ।
জীবন তার যেমন তেমন আসল সুখ পায় কি ?
নিজেই নাজির কাজী মোল্লা সবই তো মেকী ।।
কেউ'বা সব থাকতেও দমে দমে হাঁফ ছাড়ে ,
ব্রতেও জীবনের মর্ম উদ্ধার করতে নাহি পারে ।
এ যুগের কবি বলি লেখনীর কালিতে ছাপি ,
হুজুগের অকবি সাজি ধমকে তোলে মোরে কাঁপি ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।