কষ্ট
- বেঞ্জিন বেঞ্জয়েট
সাত সাগরের জল , আজ আমার কষ্ট ধুয়ে নে ,
এ কষ্ট পার হলে আর তো কষ্ট ফের পাবি নে ।
এক জনমে কষ্ট আসে , কষ্টের পরেই সেই সুখ ,
বিদায়ের সুর শোনা যায়, হাজির হলে সুখের মুখ ।
বদলে যায় জীবন লীলা , বদলে যায় আপন কায়া ...,
জায়গা করে খাটলিতে ওই আপন শবের মৃত ছায়া ।
যে কষ্ট এতদিন মোর পিঠে পাঁজরে থাকলো ঘিরে ,
ফিরে গেছে সেই কষ্ট আপন মনে আপন নীড়ে ।
এমন করেই কষ্ট গুলো অনেকজনকেই মারে ধুঁকে ,
সর্বহারা মানুষ পেলেই গুমরে পড়ে তাহার বুকে ।
তিলে তিলে মারে তাদের সদাই ঝরায় নয়নসলিল ,
বিকায় তাদের ভিটে বাড়ি , উড়ায় ঘরের দলিল ।
তবুও সে হয়না দূর , ভিক্ষার ঝুলি ধরায় হাতে ,
তবুও সে নয় যে ক্ষান্ত , তিলে তিলে মারে ভাতে ।
এমন করেই নিঃশেষ করে কষ্ট ওই 'সবার জীবন' ,
সমাধির পথিক হলে তবেই ছাড়ে সঙ্গোপন ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।