অভাব যেন মোরে করে মহান
- বেঞ্জিন বেঞ্জয়েট
প্রভু মোর ভালে শুধু অভাব করিছে দান ,
সে অভাব যেন মোরে করে গো মহান ।।
অভাবে অভাবে মুই জরাজীর্ণ কাতর ,
ভালে তাই নামে সদা সঙ্কোচ হতাদর ।।
দিনে দিনে আসে মোর অভাবের বান ,
খুঁয়ে যায় ম্যালেরিয়া জলোচ্ছ্বাস তুফান ।।
আগুনে পুড়ে গেছে মোর ঘর ভিটে দলিল ,
অঝোরে ঝরে আজ তাই আঁখিসলিল ।।
অভাব হেরিয়া সব বন্ধু গেছে দূর বহুদূর ,
অভাব হেরিয়া মোর শুকায় সে সমুদ্দুর ।।
অভাবই থাক মোর...এই সাধনা ব্রত ,
মোর অভাবে কাঁদে সে পাহাড় অবিরত ।।
মুই বলি মোর তরে দুঃখ কেন ভাই ,
এ জগতে আরও যে মুই অভাবই চাই ।।
মোরে দাও অভাব সব আছে যত কারো ,
অভাবের তরে হোক কাব্য হাজার বারো ।।
মোর কাব্য জগত জুড়ি পুস্তক পাতায় ,
কবির কিরীট'টা মোর উঠুক এ মাথায় ।।
মুই চাই কাব্য খালি গণ্ডা গণ্ডা দিনে ,
শান্তি পামু মুই এই টাকা পয়সা বিনে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।