ভালবাসার শিরোনাম
- বিচিত্র বিশ্বাস নীল

তোমায় খুঁজেছি আমি নিশ্চুপ
বিকেলের বৃন্দাবনে।
তুমি আসবে বলে প্রতিক্ষার প্রহরে
বাজিয়েছি প্রেমের বাঁশি।
জানি, একদিন খুঁজে পাবে তুমি
আমার ভালবাসা।
স্বর্ণালী সেই দিনের বার্তা নিয়ে উঁকি দিবে
দিনের প্রথম সূর্য।
ভালবাসার দুষ্টু প্রজাপতি
বারবার বসতে চাইবে তোমার
বেনিতে গোঁজা তাজা ফুলের ওপর।
নির্বাহী পুলকে হাতের ওপর বসিয়ে আনমনে
ভাববে আমার কথা।
জানি, সেদিন খুব একটা বেশি দূরে নয়।
যেদিন তুমি আলপনা আঁকা
ভ্রু চোঁখের উপর তুলে কোমল বাহুর
বাঁধনে আমাকে জড়িয়ে বলবে-
"এই আজ দাওনা আমার ভালবাসার তৃষ্ণা মিটিয়ে।
কতদিন তুমি আদরের শেফালী
ছড়িয়ে দাওনি।
লাল হলুদের বর্ণমালায় অংকিত
হোক আমাদের ভালবাসার শিরোনাম।"


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026