ভালবাসার কথাগুলি
- বিচিত্র বিশ্বাস নীল
তোমাকে নিয়ে সারাবেলা
লিখলেও হৃদয়ের কথা শেষ হবে না ।
ভালোবাসার কথাগুলো ক্রমশ বেড়ে
যায় ,
চক্র বৃদ্ধি হারে বেড়ে যায় ।
তারচেয়েও বেশি বাড়ে
ভালোবাসা ।
প্রতিদিনতো কতবার বলি তোমাকে
ভালোবাসি ,
তোমাকে চাই , খুব কাছে , হৃদয়ের অতল
গভীরে । তবু যেন সবকিছু হয় না বলা ,
অনেক কিছুই থেকে যায় ,
কতো কথাই বলতে গিয়ে আটকে যায়;
শুধু ভালোবাসতে দ্বিধা করি না ,
তাই ভালোবাসা বেড়ে যায় ,
গোপনে নিভৃতে ....
সবকিছু বলতে পারি না , লিখতেও
পারি না ,
এতোকিছু কি আর লিখা যায় তাই
তোমাকে ভালোবাসি কথাটাই
সারাদিন বলে যাই ...
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।