রাঙ্গা বধূ
- বিচিত্র বিশ্বাস নীল
আজকে তুমি বধূ সাজে হায়,
কিছু লজ্জা কিছু ভয়
মুখেতে ছেয়ে যায় !
মেহেদি পরে রাঙ্গা হাতে
আল্পনা দেয় পায়,
লাল টুকটুকে বাসর শাড়ি
জড়ায় দু’হাতে গায়!
চোঁখে মুখে স্বপ্ন নিয়ে
রাঙ্গা লাজে দেখে,
লজ্জায় নত মুখটি তার
ঘোমটায় টেনে রাখে!
নতুন বর, নতুন ঘর
সবই তার অচেনা,
অজানা খুশীর জোয়ারের
নেই কোন সীমানা!
ভালবাসার স্পর্শে জাগে,
সুখের অনুভূতি
মুখটি লুকায় বাহুতে তার
সারা রাত খুনসুটি!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।