এই শুনছো?
- বিচিত্র বিশ্বাস নীল
এই শুনছো?
আজকাল তোমার ভালবাসায় বন্দি হতে খুব ইচ্ছে করছে।তাই ঠিক করেছি একদিন কোজাগরী চন্দ্রবিভায় মেঘের ভেলায় ভেসে তোমার কাছে যাবো।
কতদিন হয়ে গেলো তোমায় দেখি না।
খুব দেখতে ইচ্ছে করে।
ভীষন ইচ্ছে করে কোন একদিন ধবল জোৎস্নায় ভেসে যাওয়া
ঘুমন্ত লোকালয়ে বসে সারারাত ধরে আমরা গল্প করবো।
ঠিক আগে যেমনটি করতাম।
অতীতের সকল অভিমান গুলো তুমুল অযন্তে
ধূলো জমা সেলফের এক কোনে রেখে দিয়েছি।তাই আবারো একদিন মায়াবতী দিঘির পাড়ে নিভৃতে বসে তোমায় কবিতা শুনাবো।
আরও শোনাবো আমার নির্বাসিত মনের গল্প।
আচ্ছা ˝নীলান্তি˝,
তুমি কি শুনছো...?????
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।