তুমি কি হবে সেই মেয়ে?
- বিচিত্র বিশ্বাস নীল

তুমি কি হবে সেই মেয়ে?
যে ঠান্ডা লেগে যাবে জেনেও
আমার সাথে বৃষ্টিতে ভিজতে
চাইবে!
যে হাজারো কষ্টের মাঝে থেকেও
আমাকে বলবে-
আমি তোমার ছিলাম,তোমার আছি এবং
সারাজীবন তোমারই থাকবো।
.
তুমি কি হবে সেই মেয়ে?
যার কপালের টিপটা সরে গেলে
আমি তার টিপটা ঠিক করে দিতে
পারবো।
যার গাল বেয়ে পরা চোঁখের জল নিজ
হাতে মুছে দিতে পারবো।
যার আঙ্গুলের ফাকে আমার
আঙ্গুলগুলো মিলিয়ে নিতে পারবো।
.
তুমি কি হবে সেই মেয়ে?
যার মাথার চুল এলোমেলো হয়ে
গেলে আমার কাছে চুল বেধে দেবার
আবদার করবে, আর আমি চুল বাধতে না
জানার কারনে বারবার চেষ্টা করে
যাবো।
পরিশেষে তুমি নিজেই নিজের
চুল বেধে নিবে।আর গাল ফুলিয়ে বসে
থাকবে।কিন্তু যখন তার চুলের খোপায়
ফুল গুজে দিবো তখন মিষ্টি হাসি
দিয়ে বলবে-
পাগলটা কিচ্ছু পারে না।
.
তুমি কি হবে সেই মেয়ে?
যে আমার অগোছালো জীবনটা
গুছিয়ে দিবে!
আমার এলোমেলো চুলগুলো গুছিয়ে
দেবার দায়িত্ব নিবে।
কনকনে শীতের রাতেও একটি আইসক্রীম খাবার
জন্য আমার কাছে আবদার করবে।
.
তুমি কি হবে সেই মেয়ে?
যার সাথে কথা বলে আমি হাজারো
কষ্ট ভুলে থাকতে পারবো।
যার কাজল কালো চোঁখের মায়ায় আমি হারিয়ে
যেতে পারবো।
যার চুলের সৌন্দর্যে আমি বার বার
প্রেমে পরতে পারবো।
.
তুমি কি হবে সেই মেয়ে?
যে আমার সাথে আকাশ দেখতে
চাইবে।আমার সাথে আকাশে তারা
গুনতে চাইবে।যে শুধু আমার হবে আর
আমি হব তার।
আচ্ছা,
তুমি কি সত্যি সত্যিই হবে সেই মেয়ে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।