তোমাকে ভালবাসি বলে
- বিচিত্র বিশ্বাস নীল - বৃষ্টি ভেজা মেঘ

তোমাকে ভালবাসি বলে,
শুধু ভালবাসি বলেই আমার
এত কষ্ট!
আর ভালবাসি বলেই,
আমি নষ্ট!
নষ্ট গদ্যের অবহেলীত
পৃষ্টার মত।
জনম জনম ধুলি হয়ে আছি
জমে!
কেবল তোমাকে ভালবাসি বলেই,
ভীতু মস্তিষ্কে আমার আস্থা
যায় কমে।
.
তোমাকে ভালবাসি বলেই,
প্রতিকূলতার মাঝেও তোমাকে প্রানপন,
বিশ্বাস করি।
আর বিশ্বাস আছে বলেই,
তোর প্রেম সাগরে ভাসাই তরী!
শুধু ভালবাসি বলেই,
তোমার অশ্রুসিক্ত চোঁখে
তাকানোর এত ভয়,
ভিতর নদে দুঃখের
উচ্ছচাপে,
হৃদয় পুড়ে হয় ক্ষয়!
ভালবাসি বলেই
ভালবেসে যাই,
ভাল বেসে বেসে
ক্লান্তি নামাই চোঁখের
পাতায়,
বিনীদ্র রজনী দেই পাড়ি,
তবু শান্তি পাই!
.
তোমাকে ভালবাসি বলেই,
প্রতিক্ষার প্রহর গুনে গুনে,
আজ বহুবছর আমি হাসিনি!
শুধু ভালবাসি বলেই,
পাপ, তাপ, অনুতাপে
কলংকিত আমি।
গঙা জলে তবুও ভাসিনী।
ভালবাসি বলেই কখনো
বলা হয়নি,
তোমার নিষ্ঠুরতা কত ভয়ংকর!
তোমার নখের আঁচরে এক
আকাশ কাঁদে,
বেদনায় মুখ লুকায় সুধাকর!
.
শুধু ভালবাসি বলেই,
প্রতিনয়তই ভালবেসে যাই।
ভালবাসি বলেই কষ্ট পাই,
এত যে ভালবাসি তোমাকে,
এত যে বেদনা লুকাই বুকে,
এত যে ভালবেসে
ভালবেসে
মুখ বুজে সব সয়ে যাওয়া।
পৃথিবী কি বুঝে আমায়?
না বুঝেছো তুমি?
.
শুধু ভালবাসি বলেই,
অকারনে এত কষ্ট পাওয়া!
ভালবাসি বলেই,
নিন্দুকের বিষাক্ত রক্তচক্ষু
উপেক্ষা করে,
পৃথিবীকে জানিয়ে দেই,
ভালবাসি!
তোমাকে ভালবাসি বলেই
কেবল,
সীমাহীন জলতরঙে উচ্ছল
আমি ভাসি।
তোমাকে ভালবাসি বলেই ঘর
বাঁধি অন্ধকারে।
শুধু ভালবাসি বলেই,
অপেক্ষার প্রহরে
বিষাদ্বের ছাঁয়া আমায়
ঘিরে!
শুধু ভালবাসি বলেই,
অঝোর বর্ষনে বুকে নামে
ঝড়,
একটা আকাশ নীরবে
কাঁদে,
বেদনা হয়ে যায় মধুকর!
তোমাকে ভালবাসি বলেই,
আমার এত কষ্ট!
শুধু ভালবাসি বলেই,
আমি শুদ্ধ নই, আমি নষ্ট ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।