আমি সেই সুযোগ পাইনি
- বিচিত্র বিশ্বাস নীল - °নীলান্তি°

নীলান্তি,
নদীর জল তোমাকে যেভাবে
পেয়েছে আমি তো সেভাবে তোমায় পাই নি।
লাক্স সাবান যেভাবে তোমাকে ছুঁয়েছে
আমি সেভাবে ছুঁইনি।
গোলাপি লিপস্টিক যেভাবে
তোমাকে চুমু খেয়েছে
আমি সে সুযোগ কখনই পাই নি।
.
প্রসাধন ঘরের চারদেয়াল তোমাকে
যেভাবে দেখেছে
আমি সেভাবে তোমাকে দেখিনি।
গাঢ় অন্ধকার যেভাবে তোমাকে
আলিঙ্গন করেছে আমি তো তা পারি নি।
দিনের আলো যেভাবে তোমাকে
দূরে সরিয়েছে
আমি সে প্রশ্রয় পাই নি।

বেসিনের জল যেভাবে তোমার হাত ধরেছে
আমি সে সুযোগও পাই নি।
তোমার হাতের বই বুক পর্যন্ত যেভাবে
গড়িয়েছে,
দেখে তো আমার ঈর্ষাই হয়েছে।
এভাবে স্পর্শকাতর নীল ঈর্ষাকাতর
হয়েছে বারংবার।
আর করেছে তোমায় নিয়ে ভ্রমণ স্বপ্নের ভিতর।
.
নাইটির ভিতর যেভাবে তুমি ঢুকেছো,
আমার আলিঙ্গনে সেভাবে তুমি
আসো নি।
রাতের আকাশ যেভাবে তোমাকে দেখেছে,
বৃষ্টির জল যেভাবে তোমাকে জড়িয়েছে,
দিনের সূর্য যে উত্তাপ তোমাকে
দিয়েছে,
আমি সে সুযোগ কখনই পাই নি।
ভোরের বায়ু তোমার পরশময় চুলে
যেভাবে হাত বুলিয়েছে,
এই নীল কি সে সুযোগ কখনো পেয়েছে?

বিদেশি সকল পারফিউম তোমার গাঁয়ে
যেভাবে গন্ধ মেখেছে,
এই 'নীল' কি সত্যিই তা পেরেছে?
নাকি সেই সুযোগটুকু আমার হয়েছে?
কি হলো বলো..??


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।