নীলান্তি, সত্যি বলছি জেনো
- বিচিত্র বিশ্বাস নীল - °নীলান্তি°

সত্যি বলছি জেনো,
মেঘলা দিনে তোমাকে খুব মনে
পড়ে নীলান্তি।
ইচ্ছে করে কোনো এক খোলা
বারান্দায়
ভীষণ উত্তাল ঝড়ো বাতাসে
মুখোমুখি আমরা বসি।
খোলা চুল আর অবাধ্য শাড়ির আঁচল
আমার হয়ে বারবার ছুঁয়ে দেবে
তোমাকে।
..
সত্যি বলছি জেনো,
ঝুম বৃষ্টিতে তোমার অভাব বোধ করি
খুব।
ঝুম বৃষ্টি হলেই ইচ্ছে জাগে হাতে
হাত রেখে
ভিজতে আর ঠান্ডায় কেঁপে কেঁপে
উঠতে।
..
সত্যি বলছি জেনো,
কদম গাছে থোকা থোকা ফুল
দেখলেই,
কেমন লোভাতুর চোখে তাকিয়ে
থাকি।
আর ভাবি কোনো এক মেঘলা দিনে তোমার
এলোখোঁপায় বৃষ্টিভেজা কদম গুঁজে
দেবো।
..
সত্যি বলছি জেনো,
পূর্ণিমা রাতে তোমাকে খুব ভাবি।
কবে খোলা আকাশের নিচে চিৎ হয়ে শুয়ে
একসাথে পাগল করা জোছনা দেখবো
সেই অপেক্ষার প্রহর গুণে যাই।
..
সত্যি বলছি জেনো,
অন্ধকারকে ভীষণ ভয় পাই।
চাই আলোর রশ্মি হয়ে তোমার
ভালোবাসা
সারাক্ষণ আমায় ঘিরে থাকুক।
..
সত্যি বলছি জেনো,
রুদ্ধঘরে ভীষণ দমবন্ধ হয়ে আসে আমার।
চাই তুমি আমার খোলা জানালা
হয়ে
বিশুদ্ধ বাতাসের যোগান নিশ্চিত করো।
..
সত্যি বলছি জেনো,
কলাপাতায় ঘেরা কোনো কুটির
দেখলেই
তোমার কথা খুব মনে হয়।
স্বপ্ন দেখি কোনো একদিন
আমাদেরও
এইরকম ছোট্ট একটা কুটির হবে।
..
সত্যি বলছি জেনো,
মাঝে মাঝেই তোমার উপর ভীষণ
রাগ হয় আমার।
তখন ইচ্ছে করে সামনে
পেলে গলা টিপে ধরতে।
অদ্ভুত সব ছেলেমানুষি ব্যাপার
নিয়ে এখনও ঝামেলা করো তুমি।
আচ্ছা,
কবে বড়ো হবে তুমি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026