সোনাবউ
- বিচিত্র বিশ্বাস নীল - আমার গল্পে তুমি

সোনাবউ, তোর মেংঘরাঙা ঠোঁটে
আমার স্বপ্নের বাস্তবায়ন।
সোনাবউ বড় ভাল লাগে তোকে।
তোর চোঁখের দুষ্টু চাহনীতে হারিয়ে
যেতে ভালো লাগে।
..
তোর ঠোঁটের কোনের
বাঁকা হাসিটা ছুঁয়ে দেখতে ভালো লাগে।
সোনাবউ তোর নিটুল
গালে টোল পরা দেখতে বড় ভালো লাগে।
কোমরের ভাঁজে রুপোর বিছা।
ছন্দে ছন্দে হেলেদুলে
হেটে যাওয়া দেখতে ভালো লাগে।
..
সোনাবউ, কোলাহলের
ভিরে সবার আড়ালে
তোর আলতো ছুঁয়ে যাওয়া
ভালো লাগে।
লাল শাড়ী, রেশ্মী চুরীতে
তোকে বড় ভাল লাগে।
..
ভোরের সোনালী আলোয়
তোর ভেজা চুল আমার মুখে বড় ভাল লাগে।
তোর হাতে দিনের প্রথম এক কাপ চা ,
চুপিসারে বিদায় কালে
চোঁখাচোখি কিছু কথা বড় ভাল লাগে।
সোনাবউ তুই রেগে গেলে
অদ্ভুত লাগে!
গোমরা মুখে পাশ ফিরে
অপলক চোঁখে আমার প্রতিক্ষা
বড় বেশী ভাল লাগে।
..
সোনাবউ সারাবেলা
তোরে ভালবাসায় বুকে জড়িয়ে থাকতে ভাল লাগে।
কোমর কেঁচে রান্না ঘরে
তরকারীর বটি হাতে
তোর ব্যাস্ততা ভাল লাগে।
তোর সাথে এক বিছানা
এলোমেলো করতে ভাল
লাগে।
..
রাতভর তোর চোঁখের
পাতায় ঘুম পাড়ানী মাসীকে ডেকে দিতে
ভাল লাগে।
সোনাবউ তোর লজ্জায়
রাঙ্গা মুখটি বড় ভাল লাগে।
সোনাবউ বড় বেশী
ভালবাসি তোকে
সোনাবউ তোর কান্নায়
বৃষ্টির মত ভিজে যেতে ভাল লাগে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।