শুধু তোমারই জন্য
- বিচিত্র বিশ্বাস নীল - আমার গল্পে তুমি
শুধু তোমারই জন্য দিতে পারি,
হিমশীতল সাগরেও পাড়ি।
আকাশ সমান সুখের রাজ্যের সনেও,
বাঁধিয়ে দিতে পাড়ি আড়ি..!!
.
শুধু তোমার জন্য ছাড়তে পারি,
এই বিশ্ব সংসার।
এক মুঠো রোদে এনে দিব,
তোমায় স্বপ্ন সারি সারি..!!
.
শুধু তোমারই জন্য বাঁচতে পারি,
হাজার বছর ধরে।
দুঃখ গুলো ঝেড়ে ফেলে,
দু’চোঁখে স্বপ্ন ভরে..!!
.
শুধু তোমারই জন্য আনতে পারি,
ওই চাঁদ মামাকে ধরে।
শান্ত দিঘির শীতল হাওয়ায়,
ভালবাসায় বুক ভরে..!!
.
শুধু তোমারই জন্য দিতে পারি,
সমীচীন দীর্ঘ পথ পাড়ি।
মেঘের কোলে বৃষ্টি দেখে
আকাশের সনে আড়ি..!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।