আমি বলছিনা ভালবাসতেই হবে!
- বিচিত্র বিশ্বাস নীল - আমার গল্পে তুমি

আমি বলছিনা ভালবাসতেই হবেই।
আমি চাই,
তুমি আমার বটবৃক্ষ হয়ে,
তোমার ছায়ায় আমায় ঢেকে রাখো।
আমার অনাকাংখিত জেগে উঠা দ্বিপ্রহরে
নিশি প্রহরী হয়ে আমার
চপোখের পাতায় ঘুম এঁকে দাও।
..
আমি বলছিনা পাশে বসতেই হবে।
আমি চাই,
ঝড় শেষে ফাগুনী হাওয়া হয়ে
আমার দিশেহারা উড়ন্ত
চুলে অধরটি একবার ছুঁয়ে যাও।
..
আমি বলছিনা মায়ার বাঁধনে আমায় জড়াতেই
হবে।
আমি চাই,
আমার ক্লান্তির শেষে
কিংবা নিরাশার পড়ন্ত বেলায়,
আমার সাথে কিছুটা পথ হাঁটো।
দিন শেষে আমার একাকী রাতে,
কষ্ট হয়ে আমার গায়ে লেগে থাকো।
বিষন্ন আমায় আনমনে পথের
ধারে শুন্যে চেয়ে থাকতে দেখে,
তোমার সঞ্চিত
ভালবাসা থেকে
একফোটা করুনার দৃস্টি আমার দিকে ছুড়ে দাও।
..
আমি সত্যি সত্যিই বলছিনা যে-
আমাকে তোমায় ভালবাসতেই হবে।
বলছিনা সন্ধ্যামালতি বা
রক্তকবরী এনে দিতেই হবে আমার হাতে।
তোমার পছন্দ সুলভ কিছু এনে দাও। তাতেই চলবে।
..
আমি বলছিনা ভালবাসতেই হবে।
আমি চাই,
মনের ভুলে, ভুল করে আমায়
দেখে একটু ফিরে তাকাও।
আমার অগোছালো ভাবনা গুলো গুছিয়ে দাও।
আমার বিষন্ন চোঁখে কষ্ট হয়ে ঝরে পরো।
..
বলছিনা ভালবাসতেই হবে।
শুধু চাই,
আমার কষ্টে নিস্পেশিত
বুকের পাজর ভেদ করে
দীর্ঘশ্বাস হয়ে বাতাসে ছড়িয়ে পরো।
..
বলছিনা ভালবাসতেই হবে।
ভালবেসে বেসে রাতভর আমায় জাগিয়ে রাখতেই হবে।
ভুল করে পাশ ফিরে, ঘুমের ঘোরে
আলতো তোমার হাতটি গায়ের উপর রেখো।
কিংবা, অফিস যাওয়ার
পথে মোড়ের বাঁকে
লোকচক্ষুর আড়ালে একবার পিছন ফিরে দেখো।
..
আমি বলছিনা ভালবাসতেই হবে।
আমি চাই,
আমার চোঁখে চেয়ে একবার বুঝে নিও
আমি ক্ষুদার্থ নাকি অবহেলীত।
..
আমি বলছিনা ভালবাসতেই হবে।
আমি চাই,
অনাহারে ভাসমান আমার বুকের পাঁজরে
তোমার সচল আঙ্গুল গুলো হেটে বেড়াক।
নয়তো, কোন মধ্যাহ্নে আমার একাকী মুহুর্তে,
বিষাদের ভারে নুইয়ে
পরা অবশ শরীরে শীতের কাঁথাটি গায়ে
জড়িয়ে দাও।
..
আমি সত্যিই এ বলছিনা যে ভালবাসতেই হবে।
শুধু পাশে থাকো কিছুটা সময়, হাত ধরে।
জ্বরের ঘোরে অচেতন
আমার মাথায় পাশে।
কিছুটা সময় স্থির করে দাও।
..
বলছিনা আমার অশ্রুকনা তোমার ঠোঁটের তপ্ত পরশে শুঁষে নাও।
বরংচ আমি চাই,
তুমি আমার চোঁখে চেয়ে,
বুঝে নাও কতটা ঝড়ে কষ্ট
নড়ে চোঁখের ভিতর।
শেষমেশ আমি সত্যি সত্যিই বলছিনা যে-
তোমাকে আমায় ভালবাসতেই হবে!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026