রূপসী তোমার বয়স কত?
- বিচিত্র বিশ্বাস নীল - আমার গল্পে তুমি

এই যে রূপসী শুনছো-
তোমার বয়স কত একটিবার কি বলবে?
ছোট্ট হও আর বড়,
স্বীকার করো বা না করো,
প্রথম দেখাতেই তোমার প্রেমে হারিয়ে গেছি আমি।
রূপসী,
তোমার লম্বা কেশগুচ্ছো কালো,
চোঁখের কোনে এক ঝিলিক আলো,
গোলাপি রাঙা ঠোঁটে কিসের এত নেশা?
ছুঁতেই লাগে এত ভালো..!!
শুনেছি তুমি নাকি বয়সে অনেক বড়।
কিই বা আসে যায় তাতে কারো?
ভালবাসায় সব পুষিয়ে দেবো
তুমি যত খুশী তত মারো।
রূপসী,
তোমার ভেজা চুলে,
আমার হৃদয় যমুনায় ঢেও তুলে..!!
কোমর দোলিয়ে তোমার হেটে যাওয়ায়,
জগত সংসারই যাই যে আমি ভুলে।
রূপসী,
তোমার আংঙুলের ডগায়
শিশির বিন্দু খেলা করে।
ঘঁর্মাক্ত নাকের ডগা ছুঁয়ে
মনে আমার নেশা ধরে..!!
এই রূপসী শোননা-
একটু দাও না ছুঁতে ঐ মেহেদি রাঙা কোমল
হাতে।
মরে যাব কথা দিলাম,
জগত সংসার সবই এক করে।
রূপসী,
আজকে তোমায় বড় ভাললাগে..!!
মনের কোনে পিপাসা জাগে,
মুহুর্ত গুলো বছর লাগে,
এমন টি কখনো হয়নি আগে।
ও রূপসী,
শাড়ির আচল দাও না খুলে,
লজ্জার দুয়ারে তালা ঝুলে।
বন্ধ ঘরে তোমার কোলে,
বাধা নিষেধ আজ যাব যে ভুলে..!!
রূপসী,
তোমার কোমরের বিছা
বিশাল সাগরে ঢেও তুলে।
এলো চুলের কোমল ছোঁয়ায়,
ছন্দে আমার স্বপ্ন দোলে।
এই যে রূপসী,
লক্ষ্মীটি আমার এত তারাতারি যেওনা চলে,
আমার মনে সপ্ন ঢেলে,
রাতের ঘুম টা নস্ট করে,
মুচকি হেসে কোথায় পালালে.?
আচ্ছা রূপসী তোমার বয়স কত.??
মিষ্টি হেসে যাওনা বলে..!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।