প্রেম দাও মন দিয়া চক্ষু দিয়া নয়
- সুদীপ তন্তুবায় নীল

প্রেম দাও মন দিয়া চক্ষু দিয়া নয়
তবে সেই প্রেমে প্রিয়া রবে না সংশয় ।
জলধির নীল স্রোতে ভাসাও অন্তর
সার্থকতায় ভরবে তবে স্বপ্ন বালুচর ।
প্রেম তরে মন দাও মন নিয়া যাও
থামবে না চিরতরে সে প্রেমের নাও ।
কাঁদায় গো মন যদি স্বপনের ছল
অশ্রু মিছে ঝরিও না মুছবে কাজল ।
এক মন বেঁধে রাখো দিয়া ও হৃদয়
প্রেম দাও মন দিয়া চক্ষু দিয়া নয় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।