আবোল-তাবোল ভাবনাগুলি
- বিচিত্র বিশ্বাস নীল - বৃষ্টি ভেজা মেঘ
আচ্ছা তোমার কি কখনও হেচকি উঠে না ?
সারাদিন তোমাকে কতবার যে মনে করি তা কি তুমি জানো ?
এই কুসংস্কার যদি সত্যি হত তবে নির্ঘাত তুমি হেচকি উঠেই মরতে।
আচ্ছা তুমি কি আমার ঘ্রান কখনও পাও না ?
আমি তো পাই!
প্রতিটি নিশ্বাসে নিশ্বাসে অনুভব করি তোর নিশ্বাসকে,
অনুভব করি তোর মাতাল করা ঘ্রান,
যে গন্ধ আমায় প্রতিনিয়ত পাগল করে তোমার প্রেমে,
স্মৃতির সমুদ্রে ডুবায়, ভাসায়, জলঝিরি খেলায় ।
জানিস তো-
দীর্ঘদিনের লুকিয়ে রাখা চাপা দীর্ঘশ্বাসটি বের হবার জন্য ছটফট করে ইদানিং,
কিন্তু বের হতে সাহস পায় না আর,
পাছে আবার না কোন অঘটন ঘটে যায় ।
আবার না সেই কালবৈশাখটা ভাঙনের তান্ডব শুরু করে।
বলতো ?
কতকাল আর এই কষ্ট কষ্ট খেলায় মাতবো আমি ?
কত রাত আর আন্ধকার ঘরের সাদা-কালো ফ্রেমে বন্ধি হবে আমার স্বপ্ন ?
একটু সুখই তো চেয়েছিলাম তোমার কাছে,একটু।
তাও পারলে না দিতে ?
জানি তোমার কোন দোষ নেই ,
এও জানি কোন দিনই আমার হবে না তুমি!
এক্ষেত্রে ভাগ্যরেখাটা কেন যেন বারবার কুক্ষনে পথ ধরেই হেটে গেল।
তবুও, কেন যেন বেঁধে রাখতে পারি না মনটাকে,
ইচ্ছে ডানায় ভর করে ভবন-ডাঙা চসে বেড়ায় সারাক্ষন,
স্বপ্ন দেখে বৃষ্টিস্নাত রাতে বারান্দায় বসে
দুজন মিলে গল্প করছি
আর একই কাপে কফি খেতে খেতে রাতটা পাড় করে দিচ্ছি ।
সকালে জানালা খুলে কাঁচা রোদে তোমার সুহাসিনী ঘুমন্ত মুখটাকে
মাখিয়ে দিচ্ছি,সাথে আলসেমিটাকে উড়িয়ে দিতে
ভেজা চুলের ঝড়া জলে মুখস্নান করিয়ে সে কি দুষ্টুমিতে মাতছি।
তোমার জন্য দুপুরের খাবার টিফিন বক্সে দিতে দিতে বলছি -
মনে করে খেয়ে নিও কিন্তু !ভুলে যেও না যেনো ।
তুমিও ঠিক তেমনি কাজের ফাঁকে
ছোট্ট একটা বার্তা পাঠিয়ে জেনে নিচ্ছো–
এই,তুমি খেয়েছো তো ?
বিকেলটা জুড়ে একলা অামি যখন তোমার ঘরে ফেরার প্রতিক্ষায়
আরাম কেদারায় বসে রবীন্দ্রনাথ কিংবা নির্মলেন্দু গুন এর কবিতায়
কাটিয়ে দেবো ভাবছি তখনই শিহরণ লেগে যাচ্ছে মনে।
শিহরণে আঁচড় কেঁটে ভাবতে বরং ভালোই লাগছে এখন-
গোধূলী সন্ধ্যায় আনমনা আমি প্রকৃতির লীলাখেলা দেখায় মগ্ন
আর তুমি বাইরে থেকে এসেই পেছন থেকে জাপটে ধরে বলছো –
প্রিয়তম, ভালোবাসি তোমাকে শুনছো !
আচ্ছা, আমার এই ভাবনাগুলো কি ভাবনা হয়েই রয়ে যাবে ?
বাস্তবের ছোঁয়ায় কখনও কি রাঙিয়ে দেবে না জীবনটাকে ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।