যদি তুমি আবার আসতে!
- বিচিত্র বিশ্বাস নীল - তোমার পিছু পিছু

ঘুম ভেঙেছিলো সেদিন খুব সকালে
তবুও কী ফুল ফুটেছিলো বাগানে তা
দেখিনি,
শুধু দেখলাম বাড়ির সামনে মস্ত
গেটটার পাশে
শিউলিগাছটির নিচে তুমি
দাঁড়িয়ে!
আরও জানি, সেদিন আকাশে ছিল
নাকো
কোথাও-কোনো মেঘ কিংবা মেঘের
ছায়া,
রোদের আবির্ভাব তখনও হয়নি শুরু,
তবুও চারদিকটা আলোয় কী ঝলমল
করছিলো
শুধু তোমার উপস্থিতিতে।
শিউলীতলায় শুধু একবার দেখেছিলাম
তোমাকে,
আর কিছু মনে নেই আমার।
আর কিছু ভাবিও নি আমি।
তবুও শুধু দেখি তুমি দাঁড়িয়ে রয়েছো
শিউলিতলায়,
আবার কখন এসেছিলে জানি না!
আবার কবে আসবে তুমি তা-ও তো
জানি না!
শুধু জানি, তুমি আসবে, ঠিক আসবে,
আমারই শিউলিতলায়।
আজও এসে দাঁড়িয়েছি এই আলো-
ঝলমলে সকালে
একটুখানি তোমার দেখা পাবো বলে,
আজও ঝরছে অগণতি শিউলিফুল,
আর কী সুন্দর মৃদুমন্দ বাতাস,
ঝিরঝিরে বাতাসে এখন শুধু ঝরছে
শিউলি,
বাতাসে পাচ্ছি শুধু শিউলির মনমাতানো ঘ্রাণের
কত আয়োজন চারপাশে তোমাকে বরণ
করতে।
শুধুই যদি তুমি আবার শিউলিতলায় আসতে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026