তোমার জন্য কবিতা
- বিচিত্র বিশ্বাস নীল - তোমার পিছু পিছু
তোমার হৃদয়ের স্থির নদীটার তীরে
একটু
হাঁটতে দেবে আমায়?
আমি হাঁটতে হাঁটতে তোমার সব
বেদনার
নুড়ি পাথর গুলো কুড়িয়ে নিতে চাই।
তোমার স্মৃতির স্তব্ধ পাহাড়টার উপর
একটু
দাঁড়াতে দিবে আমায়?
আমি তোমার ধূসরতা গুলো দমকা
হাওয়ায়
এক নিমেষে উড়িয়ে দিতে চাই।
তোমার বুকের আকাশে পাখির মতন একটু
ডানা মেলতে দিবে আমায়?
আমি তোমার সঙ্গী হয়ে তোমার
একাকীত্ব
গুলো ভুলিয়ে দিতে চাই।
তোমার হৃদয় ডালে ফুলের মতন একটু
ফুটতে দিবে আমায়?
আমি খুশির সুবাসে তোমার সব মন
খারাপি
গুলোকে রাঙিয়ে দিতে চাই।
তোমার প্রাণের প্রেমের
পান্থশালায়
একটু
কি বসতে দিবে আমায়?
আমি হাজার সুখের দীপ জ্বেলে
চারিপাশটা
আলোয় ভরিয়ে দিতে চাই।
তোমার চোঁখের তারায় এক চিলতে
রোদ্দুর
হতে দিবে আমায়?
আমি তোমার সব কান্নার জল
ভালোবাসার
উষ্ণতা দিয়ে শুষে নিতে চাই।
তোমার কেটে যাওয়া হাতটার উপর
একটু
বাঁধতে দিবে কি আমায়?
আমি যে চিরদিন শুধু তোমায় সারাক্ষণ
ভালো আর সুস্থ দেখতে চাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।