লুকোচুরি খেলা!
- বিচিত্র বিশ্বাস নীল - তোমার পিছু পিছু
কুয়াশা ঢাকা আবছা আলোয় তাহার মুখটি চোঁখে
পড়েও পড়ছে না,কে সে ? এমন করে ডাকছে আমায় ?
দেখতে গেলেই আবার লুকিয়ে ফেলছে নিজেকে ।
ভাবনার আকাশে কুয়াশাবৃত চাঁদের উঁকি মেরে লুকোচুরি
খেলার মতন সেও লুকোচুরি খেলছে আমার সাথে।
ধরতে গিয়েও ধরতে পারছি না ।
এ লুকোচুরি খেলা কবে শেষ হবে ?
কবে আসবে আগুন ঝড়া ফাগুন ?
কবে হবে মহুয়ার বনে মৌয়ের গুঞ্জন ?
আদৌ কি হবে ?
নাকি কানামাছি খেলায়ই মাতিয়ে রাখবে অপেক্ষা প্রহরি করে ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।