তোমাকে ভাললাগে কৃষ্ণচূড়া লাল শাড়িতে
- বিচিত্র বিশ্বাস নীল - তোমার পিছু পিছু

শোনো ওহে বধূয়া,
কী লাভ আছে আজ বসে
থেকে বাড়িতে?
তোমাকে আজ ভালো লাগবে
কৃষ্ণচূড়া-লালশাড়িতে!
আজকে দেখি আকাশে নাই এমন
কোনো মেঘ-বৃষ্টি,
কৃষ্ণচূড়া-লালশাড়িতে হাসিমুখে একটুখানি
প্রেমের দৃষ্টি।
চলে এসো মনবধূয়া এই আমার নীল-
আকাশের নিচে,
মনমাতালের একটু ছোঁয়ায় ভালো
লাগবে তোমার কী-যে!
চলে এসো মনবধূয়া আজ দেখিবো শরতের
নীল-আকাশ,
এরই মাঝে কৃষ্ণচূড়া-লালশাড়িতে
প্রেমের ভীষণ অবকাশ।
চলে এসো রূপকুমারী রোদ উঠেছে আজ
কী সুন্দর!
চেয়ে দেখ আকাশপানে—তোমায়
লাগবে আরও মনোহর।
ওই আকাশের ভাঁজে-ভাঁজে আজ
রোদগুলো করছে খেলা,
আজকে তুমি ঘরছেড়ে বাইরে আসো এই
প্রভাতবেলা।
জানি নাতো আজকে কেন,
আকাশটাতে এতো বেশি আলো?
তুমি যদি লালশাড়িতে দাঁড়াও কাছে,
লাগবে যে আরও বেশি ভালো।
এসো তবে মনবধূয়া,
চেয়ে দেখো
শুভ্রসুন্দর প্রেমের সকাল!
এমন লগ্ন হেলায় ফেলে কেন আনবে
ডেকে সর্বনাশা-বিকাল?
এমন দিনে থাকবে তুমি আপনমনে বন্দী
হয়ে নিজের বাড়িতে?
তোমাকে যে খুব ভালো লাগে মনবধূয়া
কৃষ্ণচূড়া-লালশাড়িতে..!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।