আমাদের স্বপ্নডানা
- বিচিত্র বিশ্বাস নীল - তোমার পিছু পিছু

তুমি আমায় প্রতীক্ষায় রাখতে ভালোবাসো।
ভালোবাসো লুকোচুরি খেলায় মনকে বিষিয়ে দিতে।
আমার চাওয়াগুলোকে নিয়ে দোল খেলতে খেলতে।
মিষ্টি করে বলতে ভালোবাসো-
নীল, তোমাকে আমি এত্তগুলা ভালোবাসি।
তুমি কি ভেবেছো?
তোমার ছলাকলা আমি কি বুঝি না?
এওবেশি অবুঝ ভাবো বুঝি আমায়?
সবই বুঝি আমি, তবুও মুখ ফুলিয়ে বসে থাকি
তোমার ওই মিষ্টি কন্ঠে একটিবার শোনার জন্য-ভালোবাসি নীল।
আমার সাথে খুনশুটিতে মাততে
তোমার যে খুব ভালো লাগে আমি তা ঠিকই টের পাই।
এটাও বুঝি খুঁচিয়ে খুঁচিয়ে ঝগড়া না করলে
তোমার যেন পেটের ভাত হজমই হয় না।
কিগো তাই নয় কি?
আবার আমাকে একটু রাগিয়ে দিয়ে আমার হাতে মার
খেতে খেতে শুনতে খুব ভালো লাগে-
"নীল, জানো তোমায় না খুব সুন্দর লাগছে একদম বাদরের মতন।"
কি, তাইতো?
পাজি মেয়ে একটা!তবে তখন কি মনে হয় আমার,জানো?
মনে হয় ,পৃথিবীর সব আয়না ভেঙ্গে যাক ।
অন্ধ হয়ে যাক সব চোঁখ ।
আমি শুধু তোমার ঐ চোঁখের আয়নাতেই নিজেকে দেখবো বাদর হিসেবে।
কিগো, তুমি হাসছো ,তাই না?
আচ্ছা,তোমায় একটা গোপন কথা বলি আজ।
কি শুনবে তো ?
তোমার অবুঝ কর্মকাণ্ডে যখন আমার মাথাটা রাগে একদম টগবগ করে,
তখন তোমার ওই আধো আধো করে মায়া মায়া মুখে বলা-
“এই নীল সরি,আমি তো এমনিই বলছি।আর অমনটি বলবো না কখনই।প্রমিজ।”
এই কথাগুলো শুনলেই এক নিমেষে রাগটা আমার উধাও হয়ে যায়।
মুখের কোনে বাঁকা চাঁদের মতন একটা হাসি দিয়ে আমারো বলতে ইচ্ছে করে –
“পাগলি এত ভালো কেন বাসো আমায়?"
তোমার ভালোবাসার ঋণ শোধ করার মত কিছু নেই আমার কাছে ।
শুধু এতটুকু জানি-তোমার মধ্যে নিজের ছায়া পেয়ে
বড্ড লোভ বেড়ে গেছে ইদানিং খুব ইচ্ছে করে তোমাকে আরও বেশি ভালোবাসি।
খুব ইচ্ছে করে মমতায় আগলে রাখি তোমার লক্ষ্মীছাড়া সবকষ্টগুলোকে।
একটু ভালোবাসতে দিবে আমায় ?
সত্যিই দিবে তো?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026